বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার মোহে রাজনীতি করে না, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘ সংগ্রাম এবং ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে। সোমবার (৯ মার্চ) বিকেলে নরসিংদী জেলা স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মঈন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী দিক-নির্দেশনায় আমরা রাজপথে আন্দোলন করেছি এবং গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই নির্বাচনের মাধ্যমে দেশে যে গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে, তার প্রধান উদ্দেশ্য হলো মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া। আগামী ৫ বছর এই সরকার সামাজিক শৃঙ্খলা রক্ষা, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিতসহ জনগণের সব অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, নরসিংদী জেলা বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা সংঘাত ন

বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার মোহে রাজনীতি করে না, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘ সংগ্রাম এবং ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে নরসিংদী জেলা স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী দিক-নির্দেশনায় আমরা রাজপথে আন্দোলন করেছি এবং গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই নির্বাচনের মাধ্যমে দেশে যে গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে, তার প্রধান উদ্দেশ্য হলো মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া। আগামী ৫ বছর এই সরকার সামাজিক শৃঙ্খলা রক্ষা, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিতসহ জনগণের সব অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, নরসিংদী জেলা বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা সংঘাত নেই। নির্বাচনের আগে আমরা জনগণের কাছে যে অঙ্গীকার করেছি, তা অক্ষরে অক্ষরে পূরণ করা হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক এবং জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন। ইফতার মাহফিলে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশ নেন।

সঞ্জিত সাহা/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow