বিএনপি ক্ষমতায় গেলে গ্যাস সংযোগ ও দুর্ভোগ নিরসন করা হবে : মান্নান
নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বৈধ গ্যাস সংযোগ নিশ্চিত করা হবে এবং মানুষের নিত্যদিনের দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আজহারুল ইসলাম মান্নান বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিলে সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা আরও জোরদার করা হবে। আপনাদের কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় গেলে বহু কাঙ্ক্ষিত বৈধ গ্যাস সংযোগ দেওয়া হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে সর্বাত্মক চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণের এই ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করছে। নির্বাচিত হলে সবসময় সাধারণ মানুষের পাশে থাকব এবং জনগণের জন্য সবসময় আমার দরজা খোলা থাকবে। পথসভায় উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ
নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বৈধ গ্যাস সংযোগ নিশ্চিত করা হবে এবং মানুষের নিত্যদিনের দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
আজহারুল ইসলাম মান্নান বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিলে সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা আরও জোরদার করা হবে। আপনাদের কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় গেলে বহু কাঙ্ক্ষিত বৈধ গ্যাস সংযোগ দেওয়া হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে সর্বাত্মক চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণের এই ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করছে। নির্বাচিত হলে সবসময় সাধারণ মানুষের পাশে থাকব এবং জনগণের জন্য সবসময় আমার দরজা খোলা থাকবে।
পথসভায় উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা বাতেন সাহেব, সোনারগাঁ থানা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক নোবেল মীরসহ নেতারা।
এছাড়াও বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম উপজেলার টিপুর্দী এলাকায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে খাইরুল ইসলাম বলেন, আপনারা জাতির দর্পণ। এই নির্বাচনকে ঘিরে যেন কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যেন গুপ্ত সন্ত্রাসীরা কেন্দ্রে ঢুকে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাতে না পারে।
মতবিনিময় সভায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?