বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে : সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ৩১ দফাতেই প্রতিশ্রুতি দিয়েছে, এ দেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে। সেটা বিএনপির ইশতেহারেও বলা আছে। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সেসব রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে বিএনপি। ইতোমধ্যেই একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সেই সংস্কার কমিশনের প্রস্তাবগুলোও বিএনপি পর্যালোচনা করবে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চকরিয়ায় রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেল আয়োজিত চকরিয়া পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে মিট দ্য প্রেস উইথ সালাহউদ্দিন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হয়েছে। পৃথিবী এখন ডিজিটাইজ উল্লেখ করে তিনি আরও বলেন, এই পৃথিবীতে এখন তথ্য আদান-প্রদান এতো সহজ হয়েছে, মুহূর্তের মধ্যেই তথ্য ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী, সুতরাং সবাইকে অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করতে হবে, যাতে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ৩১ দফাতেই প্রতিশ্রুতি দিয়েছে, এ দেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে। সেটা বিএনপির ইশতেহারেও বলা আছে। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সেসব রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে বিএনপি।
ইতোমধ্যেই একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সেই সংস্কার কমিশনের প্রস্তাবগুলোও বিএনপি পর্যালোচনা করবে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চকরিয়ায় রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেল আয়োজিত চকরিয়া পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে মিট দ্য প্রেস উইথ সালাহউদ্দিন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হয়েছে।
পৃথিবী এখন ডিজিটাইজ উল্লেখ করে তিনি আরও বলেন, এই পৃথিবীতে এখন তথ্য আদান-প্রদান এতো সহজ হয়েছে, মুহূর্তের মধ্যেই তথ্য ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী, সুতরাং সবাইকে অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করতে হবে, যাতে করে দেশের সম্মান সারা বিশ্বে সমুন্নত রাখা যায়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছিল ৯১ সাল থেকে বেগম জিয়ার হাত ধরে। তখন থেকে দেশে ইলেকট্রনিক মিডিয়ার ধারা অবারিত ও গণমাধ্যম বিকশিত হয়েছিল। কিন্তু বিগত ১৬/১৭ বছরে এ দেশের গণমাধ্যম দলীয়করণ করে, তার কারণে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা হোঁচট খেয়েছিল।
তিনি বলেন, গণমাধ্যমের লক্ষ্য হওয়া উচিত, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও দেশের গণতন্ত্রকে সুরক্ষা করা।
সাংবাদিকদের উদ্দেশ্য সালাহউদ্দিন বলেন, আমি যেটা সাংবাদিক বন্ধুদের সমাবেশ কিংবা গণমাধ্যমের মালিকদের সমাবেশে বলে থাকি, সেটা হলো সাংবাদিক বন্ধুরা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করে।
সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেলের কো-অর্ডিনেটর এফএম সুমনের পরিচালনায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সাধারণ সম্পাদক এসএম জাফর পাক্ষিক পেকুয়া নির্বাহী সম্পাদক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, কক্সবাজার প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক একরামুল হক চৌধুরী টিপু, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সহ-সভাপতি ও দৈনিক কালবেলা কক্সবাজার জেলা প্রতিনিধি এম আর মাহবুব, পেকুয়া প্রেস ক্লাব সভাপতি সাফওয়ানুল করিমসহ চকরিয়া-পেকুয়ার গণমাধ্যমকর্মীরা বক্তব্য দেন।
What's Your Reaction?