বিএনপি প্রার্থীর বাড়িতে মিষ্টিমুখ করলেন জামায়াতের প্রার্থী
চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি প্রার্থীর বাড়িতে গেলেন জামায়াতের বিজয়ী প্রার্থী মাসুদ পারভেজ রাসেল। এ সময় উভয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে মিষ্টিমুখ করেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শরীফুজ্জামানের চুয়াডাঙ্গা শহরের বাড়িতে উপস্থিত হন জামায়াতের বিজয়ী প্রার্থী মাসুদ পারভেজ রাসেল।
এ সময় চুয়াডাঙ্গা ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুজ্জামানকে মিষ্টি খাওয়ান এবং শরীফুজ্জামানও রাসেলকে মিষ্টিমুখ করান।
শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখের মধ্য দিয়ে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। উভয়পক্ষ এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও গণমানুষের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
মাসুদ পারভেজ রাসেল বলেন, প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের অংশ হলেও এলাকার উন্নয়ন সবার ওপরে। দলমত নির্বিশেষে চুয়াডাঙ্গার উন্নয়নে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে আগ্রহী।
উন্নয়নের প্রশ্নে নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুজ্জামান শরীফও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।