বিএনপি ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি রক্ষা করে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি দেশের মানুষকে প্রতিশ্রুতি দেয় এবং রাখে। ভোটের কালি মোছার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কক্সবাজারের টেকনাফে কৃষক কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে, দেশ এগিয়ে যাবে। এজন্য বাংলাদেশের কিংবদন্তিতুল্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়তে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করেছি।  তিনি আরও বলেন, কৃষকদের ১০ হাজার টাকার কৃষি লোন সুদসহ মওকুফ করেছে সরকার। পহেলা বৈশাখে নববর্ষের প্রথম দিনেই কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড প্রদান জাতীয় জীবনে এক ঐতিহাসিক মুহূর্ত। এরই মাধ্যমে একজন কৃষক ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইলে ফসলের চিকিৎসা সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্য, কৃষি বিমা সুবিধা, কৃষি প

বিএনপি ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি রক্ষা করে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি দেশের মানুষকে প্রতিশ্রুতি দেয় এবং রাখে। ভোটের কালি মোছার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কক্সবাজারের টেকনাফে কৃষক কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে, দেশ এগিয়ে যাবে। এজন্য বাংলাদেশের কিংবদন্তিতুল্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়তে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করেছি। 

তিনি আরও বলেন, কৃষকদের ১০ হাজার টাকার কৃষি লোন সুদসহ মওকুফ করেছে সরকার। পহেলা বৈশাখে নববর্ষের প্রথম দিনেই কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড প্রদান জাতীয় জীবনে এক ঐতিহাসিক মুহূর্ত। এরই মাধ্যমে একজন কৃষক ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইলে ফসলের চিকিৎসা সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্য, কৃষি বিমা সুবিধা, কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা পাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সামাজিক সচেতনতা শুরু হয়েছে। দেশকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে শিগ্‌গির অভিযান শুরু করব। কক্সবাজার থেকে মানবপাচার রোধকল্পে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি। তাছাড়া অপহরণ, জুয়া, অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

কৃষি বিভাগের পাইলট প্রকল্পের আওতায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১ হাজার ৬৯৮ জন কৃষক প্রত্যাশা ও স্বপ্নের কৃষি কার্ড হাতে পাবেন। এর মধ্যে কৃষক ১ হাজার ৪৬৩ ও কৃষাণী ২৩৫ জন।

টেকনাফ এজাহার মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কক্সবাজার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। 

বিশেষ অতিথি ছিলেন- সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, লুৎফর রহমান কাজল, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow