বিএনপি মনোনীত প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাহ মাঠে কয়েকহাজার হতদরিদ্র অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে এ চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা। মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রাজনীতি মানে সেবা। আমি আপনাদের সেবা করে যেতে চাই। যাতে দেশে গণতন্ত্র থাকে। শিশুদের হেলিকপ্টার করে মারা হয়েছে। দেশে গণতন্ত্র ছিল না বলেই এত মানুষ হত্যা ও গুম হয়েছে।  তিনি আরও বলেন, রূপগঞ্জের খালগুলো প্রভাবশালীদের দ্বারা ভরাট হয়ে যাওয়ায় রূপগঞ্জের মানুষ পানিবন্দি হয়ে যায়। খাল গুলো দখল মুক্ত করা হবে। রূপগঞ্জ শিক্ষা, চিকিৎসা ও কর্মক্ষেত্রে এগিয়ে যাবে। মানুষ তার ন্যায্য অধিকার পাবে।  পরিশেষে তিনি বলেন, সুখে-দুঃখে বিএনপি পরিবার আপনাদের পাশে থাকবে। বিগত সময়ে এদেশে ধর্ম নিয়ে বিরোধ ছিলনা। সবাই মিলে মিশে বসবাস করেছে। আগামী সময়েও সকল ধর্মের লোকজন নিয়ে এক

বিএনপি মনোনীত প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাহ মাঠে কয়েকহাজার হতদরিদ্র অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে এ চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।

মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রাজনীতি মানে সেবা। আমি আপনাদের সেবা করে যেতে চাই। যাতে দেশে গণতন্ত্র থাকে। শিশুদের হেলিকপ্টার করে মারা হয়েছে। দেশে গণতন্ত্র ছিল না বলেই এত মানুষ হত্যা ও গুম হয়েছে। 

তিনি আরও বলেন, রূপগঞ্জের খালগুলো প্রভাবশালীদের দ্বারা ভরাট হয়ে যাওয়ায় রূপগঞ্জের মানুষ পানিবন্দি হয়ে যায়। খাল গুলো দখল মুক্ত করা হবে। রূপগঞ্জ শিক্ষা, চিকিৎসা ও কর্মক্ষেত্রে এগিয়ে যাবে। মানুষ তার ন্যায্য অধিকার পাবে। 

পরিশেষে তিনি বলেন, সুখে-দুঃখে বিএনপি পরিবার আপনাদের পাশে থাকবে। বিগত সময়ে এদেশে ধর্ম নিয়ে বিরোধ ছিলনা। সবাই মিলে মিশে বসবাস করেছে। আগামী সময়েও সকল ধর্মের লোকজন নিয়ে একটি সুন্দর স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow