বিএনপি যা বলে তাই করে: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার আর এ সরকার এক নয়। আমাদের সরকার জনগণের ও ভোটে নির্বাচিত সরকার। কাজেই বিএনপি যা বলে তাই করে। শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়ন খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান দেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই খাল খনন ও নদী খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। সারা দেশেই খাল ও নদী খনন কর্মসূচি চলমান। কাজেই আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী পদক্ষেপ নিচ্ছেন। তিনি আরও বলেন, টাঙ্গাইলের মানুষের প্রাণের দাবি, ধলেশ্বরী ও লৌহজং নদীর গতি ফিরে পাবে। আমরা এই নদী খনন কর্মসূচি উদ্বোধন করলাম। নদীর যে জায়গা সেই জায়গায় খনন হবে। আশপাশে কেউ যদি তা দখল করে রাখে প্রশাসন তা দখলমুক্ত করবে। প্রশাসনকে বলা হয়েছে তারা যথাযথ ব্যবস্থা নেবে। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী ক

বিএনপি যা বলে তাই করে: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার আর এ সরকার এক নয়। আমাদের সরকার জনগণের ও ভোটে নির্বাচিত সরকার। কাজেই বিএনপি যা বলে তাই করে।

শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়ন খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান দেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই খাল খনন ও নদী খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। সারা দেশেই খাল ও নদী খনন কর্মসূচি চলমান। কাজেই আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী পদক্ষেপ নিচ্ছেন।

তিনি আরও বলেন, টাঙ্গাইলের মানুষের প্রাণের দাবি, ধলেশ্বরী ও লৌহজং নদীর গতি ফিরে পাবে। আমরা এই নদী খনন কর্মসূচি উদ্বোধন করলাম। নদীর যে জায়গা সেই জায়গায় খনন হবে। আশপাশে কেউ যদি তা দখল করে রাখে প্রশাসন তা দখলমুক্ত করবে। প্রশাসনকে বলা হয়েছে তারা যথাযথ ব্যবস্থা নেবে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

ধলেশ্বরী ও লৌহজং নদীর ৫২.৯২ কিলোমিটার পুনঃখননের ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি ৭০ লাখ টাকা।

আব্দুল্লাহ আল নোমান/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow