বিএনপি সমর্থকদের হামলায় হাতপাখার প্রার্থীসহ আহত ১৫

নোয়াখালী-১ আসনে বিএনপি সমর্থকদের হামলায় চরমোনাই মনোনীত হাত পাখার প্রার্থী জহিরুল ইসলামসহ ১৫ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।  বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ আব্দুল মতিন পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  প্রিজাইডিং অফিসার নিখিল চন্দ্র সিংহ এ প্রতিবেদককে মুঠোফোনে জানান, রাত ১০ টার দিকে হাত পাখার প্রার্থী জহিরুল ইসলাম কয়েকজন সংবাদকর্মী নিয়ে কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে তিনি দায়িত্বরত প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলছিলেন। এসময় বাহির থেকে কয়েকজন লোক এসে হট্টগোল শুরু করে। পরে তাদের বের করে দেয়া হয়, তারা বাহিরে গেলে আওয়াজ শুনতে পান। হাত পাখার প্রার্থী জহিরূল ইসলাম জানান, তিনি তার নিজগ্রাম মুহুরিগঞ্জ ভোট কেন্দ্র পরিদর্শনে যান। সে সময় কয়েকজন সমর্থক ও সংবাদকর্মীরাও ছিলেন। হঠাৎ বাইরে থেকে লোকজন এসে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তাকে লাঞ্ছিত করা হয়। এক পর্যায়ে তার সঙ্গে থাকা সংবাদকর্মী সহ ১৪/১৫ জন সমর্থককে মারধর করে।   বিষয়টি সহকারী রিটার্নং অফিসার ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারকে অবহ

বিএনপি সমর্থকদের হামলায় হাতপাখার প্রার্থীসহ আহত ১৫
নোয়াখালী-১ আসনে বিএনপি সমর্থকদের হামলায় চরমোনাই মনোনীত হাত পাখার প্রার্থী জহিরুল ইসলামসহ ১৫ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।  বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ আব্দুল মতিন পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  প্রিজাইডিং অফিসার নিখিল চন্দ্র সিংহ এ প্রতিবেদককে মুঠোফোনে জানান, রাত ১০ টার দিকে হাত পাখার প্রার্থী জহিরুল ইসলাম কয়েকজন সংবাদকর্মী নিয়ে কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে তিনি দায়িত্বরত প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলছিলেন। এসময় বাহির থেকে কয়েকজন লোক এসে হট্টগোল শুরু করে। পরে তাদের বের করে দেয়া হয়, তারা বাহিরে গেলে আওয়াজ শুনতে পান। হাত পাখার প্রার্থী জহিরূল ইসলাম জানান, তিনি তার নিজগ্রাম মুহুরিগঞ্জ ভোট কেন্দ্র পরিদর্শনে যান। সে সময় কয়েকজন সমর্থক ও সংবাদকর্মীরাও ছিলেন। হঠাৎ বাইরে থেকে লোকজন এসে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তাকে লাঞ্ছিত করা হয়। এক পর্যায়ে তার সঙ্গে থাকা সংবাদকর্মী সহ ১৪/১৫ জন সমর্থককে মারধর করে।   বিষয়টি সহকারী রিটার্নং অফিসার ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারকে অবহিত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow