বিএফডিএসর তত্ত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিল
রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত হয়েছে দেশের অন্যতম ডেন্টাল চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্স (বিএফডিএস)-এর ইফতার ও দোয়া মাহফিল। মঙ্গলবার (১০ মার্চ) ধানমন্ডির একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এসময় ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ উপলক্ষে বিশেষ স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদও উন্মোচন করেন আয়োজকরা। সংগঠনের মহা সচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, বিএফডিএস মাত্র ৮ বছরের পথ চলায় প্রফেশনের জন্যে যত ধরনের ইভেন্ট করেছে তা অসমান্তরাল, সেই ধারাবাহিকতায় নিরাময় ৩, দেশের জনগণের মুখের স্বাস্থ্য রক্ষায় শক্তিশালী ভূমিকা রাখবে। মোড়ক উন্মোচনে অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক পরিমল চন্দ্র মল্লিক, ঢাকা ডেন্টাল কালেজের প্রথম ব্যাচের ছাত্র অধ্যাপক আশরাফ হোসেন, অধ্যাপক শামীম সুলতানা রুমা, ডা. সামস জামান, ডা. ফজলে রাব্বি, ডা. সিফাত উদ্দিন খানসহ বিভিন্ন ডেন্টাল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, জনপ্রিয় ডেন
রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত হয়েছে দেশের অন্যতম ডেন্টাল চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্স (বিএফডিএস)-এর ইফতার ও দোয়া মাহফিল।
মঙ্গলবার (১০ মার্চ) ধানমন্ডির একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এসময় ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ উপলক্ষে বিশেষ স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদও উন্মোচন করেন আয়োজকরা।
সংগঠনের মহা সচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, বিএফডিএস মাত্র ৮ বছরের পথ চলায় প্রফেশনের জন্যে যত ধরনের ইভেন্ট করেছে তা অসমান্তরাল, সেই ধারাবাহিকতায় নিরাময় ৩, দেশের জনগণের মুখের স্বাস্থ্য রক্ষায় শক্তিশালী ভূমিকা রাখবে।
মোড়ক উন্মোচনে অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক পরিমল চন্দ্র মল্লিক, ঢাকা ডেন্টাল কালেজের প্রথম ব্যাচের ছাত্র অধ্যাপক আশরাফ হোসেন, অধ্যাপক শামীম সুলতানা রুমা, ডা. সামস জামান, ডা. ফজলে রাব্বি, ডা. সিফাত উদ্দিন খানসহ বিভিন্ন ডেন্টাল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, জনপ্রিয় ডেন্টাল সংগঠনগুলোর প্রধানসহ সংগঠনের সদস্যরা।
সাংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল আসিফের সঞ্চালনায় অন্যতম আকর্ষণ ছিল মানসিক স্বাস্থ্য ও শিশুদের বিষয়ে ব্যতিক্রমধর্মী আলোচনা, যা উপস্থিত দেশের প্রথম কাতারের তিনশতাধিক ডেন্টাল চিকিৎসককে মুগ্ধ করে।
ইফতার শেষে অমুসলিম পরিবার থেকে আসা মুসলিম ধর্ম গ্রহণকারী ৫ কোরআনের হাফেজকে বিশেষ ঈদ উপহার প্রদান করা হয়।
What's Your Reaction?