বিএমইউতে ঈদের জামাত সকাল ৭টায়, বন্ধের মধ্যেও ২ দিন খোলা বহির্বিভাগ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ঈদের জামাত ও ছুটির সময়সূচি এবং বহির্বিভাগ খোলা রাখার বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। রোববার (২৪ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিন সকাল ৭টায় বিএমইউর কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করে ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে জামাতে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। ঈদের ছুটির মধ্যেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আগামী বুধবার (২৭ মে) ও শনিবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ খোলা থাকবে। ওই দুই দিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা কার্যক্রম চালু থাকবে। বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (২৫ মে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ঈদের জামাত ও ছুটির সময়সূচি এবং বহির্বিভাগ খোলা রাখার বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। রোববার (২৪ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে।
আগামী বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিন সকাল ৭টায় বিএমইউর কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করে ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে জামাতে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
ঈদের ছুটির মধ্যেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আগামী বুধবার (২৭ মে) ও শনিবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ খোলা থাকবে। ওই দুই দিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা কার্যক্রম চালু থাকবে।
বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি থাকবে। তবে এই ছুটির সময়েও বিশ্ববিদ্যালয়ের ইনডোর ( can/অন্তর্বিভাগ) এবং জরুরি বিভাগসমূহ প্রচলিত নিয়ম অনুযায়ী ২৪ ঘণ্টা খোলা থাকবে।
ঈদের ছুটি শেষে আগামী ১ জুন থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে খুলবে। ওই দিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হবে।
এসইউজে/এমএমকে
What's Your Reaction?