বিএসএফকে ২৭ কিলোমিটার জমি দিলো পশ্চিমবঙ্গ সরকার

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরেই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফকে) জমি হস্তান্তর করা হবে। এরই মধ্যে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। বুধবার (২০ মে) পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে বিএসএফের কর্মকর্তাদের নিয়ে এক বিশেষ বৈঠক করেন শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবও। এদিন পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, দুই সপ্তাহের মধ্যে বিএসএফকে আন্তর্জাতিক সীমান্তের একটা অংশে কাঁটাতার দেওয়ার জন্য জমি তুলে দেওয়া হলো। ২৭ কিলোমিটার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি। শুভেন্দু অধিকারী বলেন, আমাদের যে দীর্ঘদিনের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডার এবং রাজ্যের জন্য সুরক্ষার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখমন্ত্রী বলেন, ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমান্ত চার হাজার কিলোমিটার। পশ্চিমবঙ্গে ২২০০ কিলোমিটার। চারটি রাজ্যে ওখানকার রা

বিএসএফকে ২৭ কিলোমিটার জমি দিলো পশ্চিমবঙ্গ সরকার

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরেই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফকে) জমি হস্তান্তর করা হবে। এরই মধ্যে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার।

বুধবার (২০ মে) পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে বিএসএফের কর্মকর্তাদের নিয়ে এক বিশেষ বৈঠক করেন শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবও।

এদিন পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, দুই সপ্তাহের মধ্যে বিএসএফকে আন্তর্জাতিক সীমান্তের একটা অংশে কাঁটাতার দেওয়ার জন্য জমি তুলে দেওয়া হলো। ২৭ কিলোমিটার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, আমাদের যে দীর্ঘদিনের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডার এবং রাজ্যের জন্য সুরক্ষার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুখমন্ত্রী বলেন, ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমান্ত চার হাজার কিলোমিটার। পশ্চিমবঙ্গে ২২০০ কিলোমিটার। চারটি রাজ্যে ওখানকার রাজ্য সরকার বিএসএফের চাহিদা অনুযায়ী পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। আমাদের রাজ্যে ১৬০০ কিলোমিটার কাঁটাতার দেওয়া রয়েছে। ন্যূনতম ৬০০ কিলোমিটারে কাঁটাতার সম্পূর্ণ করতে পারিনি। এর মধ্যে ৫৫৫ কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফকে জমি দিতে পারতো।

আগের সরকার জমি দেয়নি বলে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশ সীমান্ত সুরক্ষার জন্য আগের সরকারের কাছে জমি চেয়েছিল বিএসএফ, তা আগের সরকার দেয়নি। এটা সবেমাত্র সূচনা, আমাদের দক্ষ কর্মকর্তারা কিছু দিনের মধ্যেই কাজ সম্পন্ন করবেন এবং বিএসএফকে সব ধরনের সাহায্য করবেন।

ডিডি/টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow