বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোঃ আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। বুধবার(৮ এপ্রিল) ভোররাতে ওই সীমান্তের ৮৭৪/৫-এস পিলারের নিকটবর্তী ভারতীয় অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত আলী হোসেন উপজেলার ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। বিজিবি জানায়, ভারতীয় বিএসএফ তাদের জানিয়েছে যে, আজ ভোররাতে ৭-৮ জন বাংলাদেশী নাগরিক ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে বিএসএফ সদস্য ও চোরাকারবারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে বিএসএফ বাংলাদেশীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন গুলিবিদ্ধ হন। বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি বিএসএফ-এর হেফাজতে রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৬১ তিস্তা ব্যাটালিয়ন অধিনায়ক অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করে জানান , বাংলাদেশী নিহতের ঘটনায় ভারতীয় বিএসএফ’র সাথে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোঃ আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন।

বুধবার(৮ এপ্রিল) ভোররাতে ওই সীমান্তের ৮৭৪/৫-এস পিলারের নিকটবর্তী ভারতীয় অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত আলী হোসেন উপজেলার ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

বিজিবি জানায়, ভারতীয় বিএসএফ তাদের জানিয়েছে যে, আজ ভোররাতে ৭-৮ জন বাংলাদেশী নাগরিক ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে বিএসএফ সদস্য ও চোরাকারবারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে বিএসএফ বাংলাদেশীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন গুলিবিদ্ধ হন। বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি বিএসএফ-এর হেফাজতে রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৬১ তিস্তা ব্যাটালিয়ন অধিনায়ক অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করে জানান , বাংলাদেশী নিহতের ঘটনায় ভারতীয় বিএসএফ’র সাথে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow