বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারিকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করায় একটি বেকারিকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পিওর লাইভ ফুড বেকারি অ্যান্ড পেস্ট্রি বিএসটিআই’র বাধ্যতামূলক গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রি-বিতরণ করছে। এছাড়া এসব পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য, প্রতিষ্ঠানের নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ ছিল না। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত ও ব্যবসা-বাণিজ্য শাখা) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তরের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএসটিআই সূত্র জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খা

বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারিকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করায় একটি বেকারিকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পিওর লাইভ ফুড বেকারি অ্যান্ড পেস্ট্রি বিএসটিআই’র বাধ্যতামূলক গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রি-বিতরণ করছে। এছাড়া এসব পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য, প্রতিষ্ঠানের নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ ছিল না। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত ও ব্যবসা-বাণিজ্য শাখা) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তরের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই সূত্র জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

মনির হোসেন মাহিন/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow