বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) ক্রীড়াবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আজ বিকেএসপিতে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় অংশগ্রহণকারী ও আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানান। এ সময় বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান এবং সেমিনারের অর্গানাইজিং সেক্রেটারি  আবু তারেক উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে ক্রীড়া চিকিৎসা, পুনর্বাসন এবং জরুরি স্বাস্থ্যসেবার গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মাঠ পর্যায়ে দুর্ঘটনা বা আকস্মিক শারীরিক জটিলতা মোকাবিলায় বেসিক লাইফ সাপোর্ট বিষয়ক জ্ঞান ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ ক্রীড়াবিদ, প্রশিক্ষক, ফিজিওথেরাপিস্ট এবং ক্রীড়া-সংশ্লি

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) ক্রীড়াবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আজ বিকেএসপিতে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় অংশগ্রহণকারী ও আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানান। এ সময় বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান এবং সেমিনারের অর্গানাইজিং সেক্রেটারি  আবু তারেক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে ক্রীড়া চিকিৎসা, পুনর্বাসন এবং জরুরি স্বাস্থ্যসেবার গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মাঠ পর্যায়ে দুর্ঘটনা বা আকস্মিক শারীরিক জটিলতা মোকাবিলায় বেসিক লাইফ সাপোর্ট বিষয়ক জ্ঞান ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ ক্রীড়াবিদ, প্রশিক্ষক, ফিজিওথেরাপিস্ট এবং ক্রীড়া-সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ক্রীড়া চিকিৎসা, আঘাত প্রতিরোধ, পুনর্বাসন ব্যবস্থাপনা এবং বেসিক লাইফ সাপোর্টের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞগণ তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে ঢাকা বিকেএসপি ও আঞ্চলিক বিকেএসপিসমূহসহ দেশের ১৬টি প্রতিষ্ঠানের মোট ১০০ জন প্রতিনিধি (ডেলিগেট) অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের বিষয়বস্তু ও আয়োজনের  সন্তুষ্টি প্রকাশ করেন। প্রশিক্ষণে ব্যাপক আগ্রহ এবং ক্রীড়াক্ষেত্রে এর গুরুত্ব বিবেচনায় ভবিষ্যতে এ ধরনের কর্মসূচির পরিধি ও সময়সীমা আরও বৃদ্ধি করার বিষয়ে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow