বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করবে ১১ দলীয় নির্বাচনী ঐক্য

রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের একটি প্রতিনিধি দল। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নির্বাচন কমিশন ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাৎ প্রসঙ্গে বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া আমন্ত্রণপত্রে এ উপলক্ষে গণমাধ্যমে যথাযথ প্রচারের স্বার্থে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে একজন রিপোর্টার ও একজন ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়। এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় জরুরি সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।  

বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করবে ১১ দলীয় নির্বাচনী ঐক্য

রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের একটি প্রতিনিধি দল। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নির্বাচন কমিশন ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎ প্রসঙ্গে বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া আমন্ত্রণপত্রে এ উপলক্ষে গণমাধ্যমে যথাযথ প্রচারের স্বার্থে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে একজন রিপোর্টার ও একজন ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়।

এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় জরুরি সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow