বিক্রির আশায় ৩ দিন জালে আটকে রাখা হয় অজগর

বিক্রির আশায় টানা ৩ দিন জালে আটকে রাখা হয় একটি অজগর সাপ। খবর পেয়ে রোববার (১২ জুলাই) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের কেরানী বাজার এলাকা থেকে সাপটি উদ্ধার করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা। সাপটির গায়ে আঘাতের চিহ্ন থাকায় সুস্থ করার পর সাপটিকে বনে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন। আরও পড়ুন চট্টগ্রামে বন্যার মধ্যে সাপের কামড়ে ৭৫ জন আহত শাওন বলেন, স্থানীয় এক যুবক বিক্রির জন্য গত তিনদিন ধরে একটি অজগর সাপ জালে আটকে রাখে। চার থেকে সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটির বয়স দুই থেকে আড়াই বছর হবে। তবে ক্রেতা না পাওয়ায় সাপটি বিক্রি হয়নি। খবর পেয়ে আমি সাপটি উদ্ধার করতে যাই। তখন সাপটি আটকে রাখা এক যুবক প্রথমে বাধা দেন। ওই যুবক সাপটির জন্য টাকা দাবি করেন। পরে ওই যুবককে পরিবেশের জন্য সাপ উপকারী এবং সাপ ধরা বা হত্যা না করা আইনত অপরাধ, বিষয়গুলো বোঝাতে সক্ষম হই। বিষয়গুলো অনুধাবন করে পরে স্বেচ্ছায় অজগর সাপটি দিয়ে দেন। তিনি বলেন, কেরানী বাজার এলাকায় গত বৃহস্পতিবার ভারী বর্ষণে ডুবে যাওয়া বিলের পানিতে ব

বিক্রির আশায় ৩ দিন জালে আটকে রাখা হয় অজগর

বিক্রির আশায় টানা ৩ দিন জালে আটকে রাখা হয় একটি অজগর সাপ। খবর পেয়ে রোববার (১২ জুলাই) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের কেরানী বাজার এলাকা থেকে সাপটি উদ্ধার করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা।

সাপটির গায়ে আঘাতের চিহ্ন থাকায় সুস্থ করার পর সাপটিকে বনে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন।

শাওন বলেন, স্থানীয় এক যুবক বিক্রির জন্য গত তিনদিন ধরে একটি অজগর সাপ জালে আটকে রাখে। চার থেকে সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটির বয়স দুই থেকে আড়াই বছর হবে। তবে ক্রেতা না পাওয়ায় সাপটি বিক্রি হয়নি। খবর পেয়ে আমি সাপটি উদ্ধার করতে যাই। তখন সাপটি আটকে রাখা এক যুবক প্রথমে বাধা দেন। ওই যুবক সাপটির জন্য টাকা দাবি করেন। পরে ওই যুবককে পরিবেশের জন্য সাপ উপকারী এবং সাপ ধরা বা হত্যা না করা আইনত অপরাধ, বিষয়গুলো বোঝাতে সক্ষম হই। বিষয়গুলো অনুধাবন করে পরে স্বেচ্ছায় অজগর সাপটি দিয়ে দেন।

তিনি বলেন, কেরানী বাজার এলাকায় গত বৃহস্পতিবার ভারী বর্ষণে ডুবে যাওয়া বিলের পানিতে বসানো জালে সাপটি আটকে পড়ে। বর্তমানে সাপটি শারীরিকভাবে অসুস্থ, গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এটিকে চিকিৎসা দেওয়া হবে। সুস্থ হলে পরে বনে অবমুক্ত করা হবে জানান শাওন।

এমডিআএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow