বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থী নিখোঁজ
সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে জলাশয়ে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত বনিক। শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিছানাকান্দি পর্যটন এলাকার একটি জলাশয়ে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পৌনে ৭টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ওই শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে আমাদের জানানো হয়। সিলেট থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত তারা পৌঁছায়নি। আশা করছি ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে পৌঁছাবে। তিনি আরও বলেন, ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন একটি জলাশয়। তিনজন গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন উঠে আসতে পারলেও একজন নিখোঁজ হন। স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়েছেন, তবে সফল হননি। ডুবুরি দল এলে উদ্ধার অভিযান শুরু হবে। এসএইচ জাহিদ/এমএন/এএসএম
সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে জলাশয়ে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত বনিক।
শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিছানাকান্দি পর্যটন এলাকার একটি জলাশয়ে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পৌনে ৭টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ওই শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে আমাদের জানানো হয়। সিলেট থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত তারা পৌঁছায়নি। আশা করছি ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে পৌঁছাবে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন একটি জলাশয়। তিনজন গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন উঠে আসতে পারলেও একজন নিখোঁজ হন। স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়েছেন, তবে সফল হননি। ডুবুরি দল এলে উদ্ধার অভিযান শুরু হবে।
এসএইচ জাহিদ/এমএন/এএসএম
What's Your Reaction?