বিছানায় অস্বাভাবিক অবস্থায় পড়েছিল চিকিৎসকের মরদেহ

রাজধানীর শাহবাগের একটি বাসা থেকে আবিদ হাসান জিসান (২৬) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী হাফিজুর জানান, জিসান ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। ধানমন্ডি পপুলার হাসপাতালের চিকিৎসক ছিলেন তিনি। হাফিজুর আরও জানান, তারা কয়েকজন মিলে শাহবাগের হাবিবুল্লাহ রোডের একটি বাসায় মেস করে থাকেন। দুপুরে জিসানকে তার রুমমেট দীপ্ত সিংহ অস্বাভাবিক অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায় না। পরে উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে এলে চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি হাফিজুর। জিসান বেশকিছু দিন ধরে হাইপারটেনশনে (উচ্চ রক্তচাপে) ভুগছিলেন বলেও জানান তিনি। নিহত জিসানের ভাই জাহিদ হাসান জানান, তাদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদরের পলাশপাড়া গ্রামে। তাদের বাবার নাম মো. আহসান হাবিব। জাহিদ হাসানও জানান, জিসান বেশকিছু দিন ধরে হাইপারটেন

বিছানায় অস্বাভাবিক অবস্থায় পড়েছিল চিকিৎসকের মরদেহ

রাজধানীর শাহবাগের একটি বাসা থেকে আবিদ হাসান জিসান (২৬) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী হাফিজুর জানান, জিসান ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। ধানমন্ডি পপুলার হাসপাতালের চিকিৎসক ছিলেন তিনি।

হাফিজুর আরও জানান, তারা কয়েকজন মিলে শাহবাগের হাবিবুল্লাহ রোডের একটি বাসায় মেস করে থাকেন। দুপুরে জিসানকে তার রুমমেট দীপ্ত সিংহ অস্বাভাবিক অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায় না। পরে উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে এলে চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি হাফিজুর। জিসান বেশকিছু দিন ধরে হাইপারটেনশনে (উচ্চ রক্তচাপে) ভুগছিলেন বলেও জানান তিনি।

নিহত জিসানের ভাই জাহিদ হাসান জানান, তাদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদরের পলাশপাড়া গ্রামে। তাদের বাবার নাম মো. আহসান হাবিব। জাহিদ হাসানও জানান, জিসান বেশকিছু দিন ধরে হাইপারটেনশনে (উচ্চ রক্তচাপে) ভুগছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow