বিজয়ের ‘প্রেমিকা’ তৃষাকে নিয়ে অশালীন মন্তব্যের জেরে গ্রেফতার উদয়নিধি
রাজনৈতিক সমাবেশে তামিল অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে মন্তব্যের জেরে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই বিতর্কের জেরেই মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে রাজ্যের বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনকে। উদয়নিধি স্টালিনকে পুলিশ যখন নিয়ে যাচ্ছিল, তখন তাকে হাসিমুখে দেখা যায়। এসময় তিনি বলেন, এই গ্রেফতারকে তিনি ‘একটি রসিকতা’ হিসেবে দেখছেন ও বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবেন। উদয়নিধির দল দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (ডিএমকে) এই গ্রেফতারের তীব্র সমালোচনা করেছে। দলটির দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। ডিএমকে নেতা টিকেএস এলাঙ্গোভান বলেন, কাউকে নিয়ে কোনো অপমানজনক মন্তব্য করা হয়নি। উদয়নিধি শুধু বিজয়ের ব্যর্থতার কথা তুলে ধরেছিলেন। বক্তব্যে অপমানজনক কিছু ছিল না। তিনি তৃষার নামও নেননি। অন্যদিকে, তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর নেতা আমেরিকাই নারায়ণন এনডিটিভিকে বলেন, উদয়নিধি স্টালিনকে মুখ্যমন্ত্রী বিজয় বা টিভিকের বিরুদ্ধে কথা বলার জন্য গ্রেফতার করা হয়নি। একজন নারীকে অপমান করার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। উদয়নিধিকে কটাক্ষ করে তিনি আরও
রাজনৈতিক সমাবেশে তামিল অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে মন্তব্যের জেরে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই বিতর্কের জেরেই মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে রাজ্যের বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনকে।
উদয়নিধি স্টালিনকে পুলিশ যখন নিয়ে যাচ্ছিল, তখন তাকে হাসিমুখে দেখা যায়। এসময় তিনি বলেন, এই গ্রেফতারকে তিনি ‘একটি রসিকতা’ হিসেবে দেখছেন ও বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবেন।
উদয়নিধির দল দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (ডিএমকে) এই গ্রেফতারের তীব্র সমালোচনা করেছে। দলটির দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
ডিএমকে নেতা টিকেএস এলাঙ্গোভান বলেন, কাউকে নিয়ে কোনো অপমানজনক মন্তব্য করা হয়নি। উদয়নিধি শুধু বিজয়ের ব্যর্থতার কথা তুলে ধরেছিলেন। বক্তব্যে অপমানজনক কিছু ছিল না। তিনি তৃষার নামও নেননি।
অন্যদিকে, তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর নেতা আমেরিকাই নারায়ণন এনডিটিভিকে বলেন, উদয়নিধি স্টালিনকে মুখ্যমন্ত্রী বিজয় বা টিভিকের বিরুদ্ধে কথা বলার জন্য গ্রেফতার করা হয়নি। একজন নারীকে অপমান করার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।
উদয়নিধিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, তার নাম ‘উদয়নিধি’ নয়, ‘ভালগার-নিধি’ হওয়া উচিত।
কী বলেছিলেন উদয়নিধি?
সোমবার (৩ আগস্ট) তাঞ্জাভুরে কাবেরী নদীর পানি বণ্টন বিরোধ নিয়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন উদয়নিধি স্টালিন। সেখানে তিনি মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়কে লক্ষ্য করে বলেন, তামিলনাড়ু কাবেরীর এক ফোঁটা পানিও পায়নি, অথচ মুখ্যমন্ত্রী এ বিষয়ে কোনো উদ্বেগ দেখাচ্ছেন না।
বক্তৃতার একপর্যায়ে জনতার ভেতর থেকে কয়েকজন ‘তৃষা, তৃষা’ বলে স্লোগান দেন। জনতার এই স্লোগানের জবাবে উদয়নিধি থামেন ও হেসে দ্ব্যর্থবোধক একটি মন্তব্য করেন।
তিনি ইঙ্গিতপূর্ণ সুর ও অশালীন মন্তব্যের ছলে বলেন, পানি অন্য কোথাও পৌঁছাক বা না পৌঁছাক, সেখানে যেন ঠিকই পৌঁছায়। কথাটি বলার পরেই বিতর্ক এড়াতে উদয়নিধি যোগ করেন, তিনি মূলত কাবেরী নদীর পানির কথাই বুঝিয়েছেন।
এনসিডব্লিউতে অভিযোগ, পুলিশের কাছেও অভিযোগ
ঘটনার পর টিভিকে জাতীয় মহিলা কমিশনে (NCW) অভিযোগ দিয়ে উদয়নিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পাশাপাশি দলটি পুলিশের কাছেও পৃথক অভিযোগ দায়ের করে।
জাতীয় মহিলা কমিশনে দেওয়া অভিযোগে টিভিকে উল্লেখ করে, উদয়নিধি স্টালিন জনতার স্লোগানের পর একজন পরিচিত নারী ব্যক্তিত্বকে লক্ষ্য করে আপত্তিকর, দ্ব্যর্থবোধক ও অশালীন মন্তব্য করেছেন। উচ্চপর্যায়ের রাজনৈতিক মঞ্চ থেকে এ ধরনের ভাষা ব্যবহার জনপরিসরে নারীদের বস্তু হিসেবে উপস্থাপন এবং মৌখিক হয়রানিকে স্বাভাবিক করে তোলে।
বিজেপিও স্টালিনকে গ্রেফতারের দাবি তুলেছিল
এর আগে তামিলনাড়ু বিজেপিও উদয়নিধি স্টালিনের গ্রেফতার দাবি করেছিল। রাজ্যে দলটির প্রধান মুখপাত্র নারায়ণন থিরুপাথি সোমবার বলেন, তাঞ্জাভুরে মুখ্যমন্ত্রী বিজয় ও তৃষাকে নিয়ে উদয়নিধি স্টালিনের দ্ব্যর্থবোধক বক্তব্য জঘন্য, অশ্লীল, কুরুচিপূর্ণ ও লজ্জাজনক।
‘একজন অসামাজিক ব্যক্তি বা চোরও, যার মা, স্ত্রী ও মেয়ে আছে, সেও এমন অশালীন ভাষায় কথা বলবে না। কোনো মা, স্ত্রী বা মেয়ে এ ধরনের বক্তব্য ক্ষমা করবেন না। কিন্তু সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিন নীরবে এসব দেখছেন, অথচ তারাই নিজেদের ‘দ্রাবিড় মডেল’ বলে পরিচয় দেন।’
নারায়ণন থিরুপাথি আরও বলেন, এত নিম্নমানের বক্তব্যের জন্য উদয়নিধি স্টালিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হলে তামিলনাড়ুরই সম্মান বাড়বে।
তৃষাকে ঘিরে বিতর্ক নতুন নয়
প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী তৃষাকে আপত্তিকরভাবে টেনে আনার ঘটনা এটাই প্রথম নয়। বিশেষ করে, অভিনেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সিনেমা ও রাজনীতির বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করে আসছেন।
চলতি বছরের শুরুতে তামিলনাড়ু বিজেপি নেতা নৈনার নাগেন্দ্রন মন্তব্য করেছিলেন, রাজনীতিতে আসার আগে বিজয়ের উচিত তৃষার বাড়ি থেকে বেরিয়ে আসা। সেসময় তৃষার পক্ষ থেকে তার আইনজীবীরা ওই মন্তব্যের জবাব দিয়েছিলেন।
সূত্র: এনডিটিভি
এসএএইচ
What's Your Reaction?