বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব থালাপতি বিজয়ের ৫২তম জন্মদিনকে সামনে রেখে তার ব্লকবাস্টার সিনেমা ‘মার্শাল’ আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।  ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি আগামী ১৯ জুন তামিলনাড়ু জুড়ে পুনরায় প্রদর্শিত হবে বলে জানা গেছে। ২২ জুন বিজয়ের জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য এই বিশেষ আয়োজন করা হয়েছে, যাতে তারা আবারও বড় পর্দায় বিজয়ের জনপ্রিয় এই সিনেমা উপভোগ করতে পারেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।  অ্যাটলি কুমার পরিচালিত ‘মার্শাল’ ছবিতে বিজয়কে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যায়, যা দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছিল। ছবিটি মুক্তির সময় বক্স অফিসেও দারুণ সাফল্য অর্জন করেছিল। এদিকে থালাপতি বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ফলে তার অভিনয়ে নিয়মিত ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার শেষ সিনেমা হিসেবে ঘোষিত ‘জনা নায়াগান’ এর মুক্তির তারিখও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তার জন্মদিনকে ঘিরে ভক্তদের মধ্যে ইতোমধ্যেই উচ্ছ্বাস তৈরি হয়েছে, আর এই পুনর্মুক্তি সেই উদযাপনকে আরও বিশেষ করে তুলবে বলে মনে করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow