বিডি২৪লাইভের ১৬ বছরে পদার্পণ: ‘প্রতিদিনের কাগজ’-এর ফুলেল শুভেচ্ছা

দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বিডি২৪লাইভ ডট কম-এর ১৫ বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বিডি২৪লাইভের প্রধান কার্যালয়ে এসে এই শুভেচ্ছা বিনিময় করেন প্রতিদিনের কাগজের একটি প্রতিনিধি দল। শুভেচ্ছা বিনিময়কালে প্রতিদিনের কাগজের প্রতিনিধিরা বিডি২৪লাইভ পরিবারের হাতে একগুচ্ছ ফুলের তোড়া তুলে দেন। এ সময় তারা সংবাদমাধ্যমটির বস্তুনিষ্ঠতা এবং দীর্ঘ ১৫ বছরের নিরবচ্ছিন্ন পথচলার ভূয়সী প্রশংসা করেন। প্রতিনিধি দলের সদস্যরা আশা প্রকাশ করেন যে, বিডি২৪লাইভ আগামী দিনেও তাদের এই সাহসিকতা ও পেশাদারিত্বের ধারাবাহিকতা বজায় রাখবে। আলোচনা সভায় তারা বলেন, "বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার বিকাশে বিডি২৪লাইভের ভূমিকা অনন্য। আমরা আশা করি, প্রতিষ্ঠানটি সামনের দিনগুলোতে বাংলাদেশের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী গণমাধ্যম হিসেবে নিজেকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে"। অনুষ্ঠানে বিডি২৪লাইভের পক্ষ থেকে এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ এবং প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রতিদিনের কাগজের প্রতিনি

বিডি২৪লাইভের ১৬ বছরে পদার্পণ: ‘প্রতিদিনের কাগজ’-এর ফুলেল শুভেচ্ছা

দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বিডি২৪লাইভ ডট কম-এর ১৫ বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বিডি২৪লাইভের প্রধান কার্যালয়ে এসে এই শুভেচ্ছা বিনিময় করেন প্রতিদিনের কাগজের একটি প্রতিনিধি দল।

শুভেচ্ছা বিনিময়কালে প্রতিদিনের কাগজের প্রতিনিধিরা বিডি২৪লাইভ পরিবারের হাতে একগুচ্ছ ফুলের তোড়া তুলে দেন। এ সময় তারা সংবাদমাধ্যমটির বস্তুনিষ্ঠতা এবং দীর্ঘ ১৫ বছরের নিরবচ্ছিন্ন পথচলার ভূয়সী প্রশংসা করেন। প্রতিনিধি দলের সদস্যরা আশা প্রকাশ করেন যে, বিডি২৪লাইভ আগামী দিনেও তাদের এই সাহসিকতা ও পেশাদারিত্বের ধারাবাহিকতা বজায় রাখবে।

আলোচনা সভায় তারা বলেন, "বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার বিকাশে বিডি২৪লাইভের ভূমিকা অনন্য। আমরা আশা করি, প্রতিষ্ঠানটি সামনের দিনগুলোতে বাংলাদেশের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী গণমাধ্যম হিসেবে নিজেকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে"।

অনুষ্ঠানে বিডি২৪লাইভের পক্ষ থেকে এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ এবং প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রতিদিনের কাগজের প্রতিনিধিদের এই সৌজন্যমূলক সফরের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০১১ সালের ১৪ মে '২৪ ঘণ্টা বাংলার সাথে' স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল বিডি২৪লাইভ। আজ ১৫ বছর পূর্ণ করে ১৬ বছরে পা রাখলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই নিউজ পোর্টালটি। দিনটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সহকর্মী গণমাধ্যমকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছে বিডি২৪লাইভ কার্যালয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow