বিডি২৪লাইভ-এর সংবাদের জের: শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযানে আটক ৮২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা ফেরাতে এক সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। জনস্বার্থে প্রচারিত বিডি২৪লাইভ-এর একটি এক্সক্লুসিভ ভিডিও সংবাদের ব্যাপক প্রতিক্রিয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো। গত ২ জুলাই বিডি২৪লাইভ-এ “প্রবাসীদের ভোগান্তির আরেক নাম বিমানবন্দর ফুটওভার ব্রিজ” শিরোনামে একটি এক্সক্লুসিভ ভিডিও সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, যা এখন পর্যন্ত ৯ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন। এছাড়া এটি শেয়ার করেছেন ৬৩ হাজার মানুষ এবং মন্তব্য করে নিজেদের ক্ষোভ ও ভোগান্তির কথা জানিয়েছেন প্রায় ৭ হাজার পাঠক। ভিডিওতে প্রবাসীদের বিমানবন্দরে যাতায়াতের সময় ফুটওভার ব্রিজ ও আশপাশের এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের হাতে নানাভাবে হেনস্তা ও ভোগান্তির চিত্র উঠে আসে। জনমনে তৈরি হওয়া এই ক্ষোভ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পরই নড়েচড়ে বসে বিমানবন্দর থানা-পুলিশ। আজ শনিবার (৪ জুলাই) বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্স, বিমানবন্দরের প্রবেশপথ, এবং ভিভিআইপি ও ভিআইপি রোডসহ আশপাশের এলাকায় এই বিশে

বিডি২৪লাইভ-এর সংবাদের জের: শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযানে আটক ৮২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা ফেরাতে এক সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। জনস্বার্থে প্রচারিত বিডি২৪লাইভ-এর একটি এক্সক্লুসিভ ভিডিও সংবাদের ব্যাপক প্রতিক্রিয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো। গত ২ জুলাই বিডি২৪লাইভ-এ “প্রবাসীদের ভোগান্তির আরেক নাম বিমানবন্দর ফুটওভার ব্রিজ” শিরোনামে একটি এক্সক্লুসিভ ভিডিও সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, যা এখন পর্যন্ত ৯ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন। এছাড়া এটি শেয়ার করেছেন ৬৩ হাজার মানুষ এবং মন্তব্য করে নিজেদের ক্ষোভ ও ভোগান্তির কথা জানিয়েছেন প্রায় ৭ হাজার পাঠক। ভিডিওতে প্রবাসীদের বিমানবন্দরে যাতায়াতের সময় ফুটওভার ব্রিজ ও আশপাশের এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের হাতে নানাভাবে হেনস্তা ও ভোগান্তির চিত্র উঠে আসে। জনমনে তৈরি হওয়া এই ক্ষোভ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পরই নড়েচড়ে বসে বিমানবন্দর থানা-পুলিশ।

আজ শনিবার (৪ জুলাই) বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্স, বিমানবন্দরের প্রবেশপথ, এবং ভিভিআইপি ও ভিআইপি রোডসহ আশপাশের এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে মোট ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা-পুলিশ।

বিমানবন্দর থানা-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর দেশের প্রধান প্রবেশদ্বার। এখানে কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দিয়ে দেশের ভাবমূর্তি ও প্রবাসীদের নিরাপত্তা বিঘ্নিত করতে দেওয়া হবে না। বর্তমানে পুরো এলাকায় পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী জানান, অভিযানে আটকদের মধ্যে যারা শিশু রয়েছে, তাদের সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হয়েছে। আটক শিশুদের সুরক্ষায় ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ও পুনর্বাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে বিডি২৪লাইভ-এর এই অনুসন্ধানী প্রতিবেদন প্রবাসীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং বিমানবন্দর এলাকার পরিবেশ সুশৃঙ্খল করতে দারুণ ভূমিকা রাখল বলে মনে করছেন সাধারণ মানুষ।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow