বিদায়ী বার্তায় যা বললেন শন টেইট
কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল তাসকিন-নাহিদ রানাদের দায়িত্বে আর থাকতে চান না পেস বোলিং কোচ শন টেইট। ভারতীয় স্ত্রীর সঙ্গে থাকার জন্য দেশটির ঘরোয়া ক্রিকেটে কোচিং করাবেন, এমন তথ্যও শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন টেইট। ২০২৭ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। যদিও আরও কিছুদিন দায়িত্বে থাকতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার, তবে বিসিবির সঙ্গে আলোচনার পর তার পথচলা এখানেই শেষ হয়েছে। দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শন টেইট বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা এবং প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি অংশ হতে পারা আমার জন্য বিশেষ সৌভাগ্যের বিষয়। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। পুরো আলোচনার সময় বিসিবি যে বোঝাপড়া ও সমর্থন দেখিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পেস বোলাররা যে উন্নতি করেছে, তা নিয়ে আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে দারুণ সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে। দলের আগামী পথচলার জন্য আমার শুভকামনা রইলো।’ ২০২৫ সালের মে মাসে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসের জায়গায় জাতীয় দলের পেস বোলিং কোচ
কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল তাসকিন-নাহিদ রানাদের দায়িত্বে আর থাকতে চান না পেস বোলিং কোচ শন টেইট। ভারতীয় স্ত্রীর সঙ্গে থাকার জন্য দেশটির ঘরোয়া ক্রিকেটে কোচিং করাবেন, এমন তথ্যও শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন টেইট।
২০২৭ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। যদিও আরও কিছুদিন দায়িত্বে থাকতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার, তবে বিসিবির সঙ্গে আলোচনার পর তার পথচলা এখানেই শেষ হয়েছে।
দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শন টেইট বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা এবং প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি অংশ হতে পারা আমার জন্য বিশেষ সৌভাগ্যের বিষয়। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। পুরো আলোচনার সময় বিসিবি যে বোঝাপড়া ও সমর্থন দেখিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পেস বোলাররা যে উন্নতি করেছে, তা নিয়ে আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে দারুণ সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে। দলের আগামী পথচলার জন্য আমার শুভকামনা রইলো।’
২০২৫ সালের মে মাসে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসের জায়গায় জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন টেইট। তার অধীনে পেসাররা নিজেদের আরও শাণিত করে তোলেন।
এসকেডি/আইএন
What's Your Reaction?