বিদেশিরা বাংলাদেশে পড়তে আসবে, আমরা যাবো না: ববি হাজ্জাজ

বিএনপি সরকার বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাবে যে বিদেশিরা তাদের সন্তানদের বাংলাদেশে পড়তে পাঠাবে। বাংলাদেশ থেকে কেউ বিদেশে পড়তে যেতে আর উদগ্রীব থাকবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো। আগামীর শিক্ষাব্যস্থা গোটা বিশ্বের কাছে দৃশ্যনীয় হবে। বিদেশিরা; আশপাশের দেশগুলোর সকলে তাদের সন্তানদের বাংলাদেশে পড়ানোর জন্য পাঠাতে চাইবেন। বাংলাদেশিরা তাদের সন্তানকে বিদেশে যেতে উদগ্রীব হবে না। এটাই আমাদের স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করবো। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন নতুন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধ ও ইতিহাস ‍তুলে ধরার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একাধিক পর্যায়ের ইতিহাসবিদদের সম্পৃক্ত করে বই প্রস্তুত করা হবে। অতীতে কী ভুল হয়েছে, তা নিয়ে না পড়ে থেকে সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেবো। আগামীতে যদি আমরা সঠিক

বিদেশিরা বাংলাদেশে পড়তে আসবে, আমরা যাবো না: ববি হাজ্জাজ

বিএনপি সরকার বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাবে যে বিদেশিরা তাদের সন্তানদের বাংলাদেশে পড়তে পাঠাবে। বাংলাদেশ থেকে কেউ বিদেশে পড়তে যেতে আর উদগ্রীব থাকবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো। আগামীর শিক্ষাব্যস্থা গোটা বিশ্বের কাছে দৃশ্যনীয় হবে। বিদেশিরা; আশপাশের দেশগুলোর সকলে তাদের সন্তানদের বাংলাদেশে পড়ানোর জন্য পাঠাতে চাইবেন। বাংলাদেশিরা তাদের সন্তানকে বিদেশে যেতে উদগ্রীব হবে না। এটাই আমাদের স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করবো।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন নতুন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধ ও ইতিহাস ‍তুলে ধরার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একাধিক পর্যায়ের ইতিহাসবিদদের সম্পৃক্ত করে বই প্রস্তুত করা হবে। অতীতে কী ভুল হয়েছে, তা নিয়ে না পড়ে থেকে সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেবো। আগামীতে যদি আমরা সঠিকভাবে কাজ করতে না পারি, তাহলে আমরাই আপনাদের কাঠগড়ায় থাকবো।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থার সংস্কারে সবার সম্মিলিত অভিজ্ঞতা কাজে লাগানো হবে। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসাসহ শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরেই সংস্কারের প্রয়োজন রয়েছে এবং সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের কথা উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, দেশের ২০ কোটি মানুষের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে, যা বিশ্বমানের হবে এবং ভবিষ্যতে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে পড়তে আগ্রহী হবে।

এএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow