বিদেশি পিস্তলসহ তিন রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফে গরু বাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে বিদেশি পিস্তলসহ তিন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ নবী (৪০), নুরুল আমিন (২৯) ও মো. শাহজাহান (৪৫)। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। পুলিশ জানায়, দুপুরের দিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজারের সামনে টেকনাফ থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। এসময় সিএনজিতে থাকা তিনজনের মধ্যে মোহাম্মদ নবীর পায়ের উরুর অংশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে তারা অস্ত্র বহন করছিলেন। ধারণা করা হচ্ছে, তারা কোনো ডাকাত দলের সদস্য। তিনজনই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। জাহাঙ্গীর আলম/এসআর/এএসএম

বিদেশি পিস্তলসহ তিন রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফে গরু বাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে বিদেশি পিস্তলসহ তিন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ নবী (৪০), নুরুল আমিন (২৯) ও মো. শাহজাহান (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

পুলিশ জানায়, দুপুরের দিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজারের সামনে টেকনাফ থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। এসময় সিএনজিতে থাকা তিনজনের মধ্যে মোহাম্মদ নবীর পায়ের উরুর অংশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে তারা অস্ত্র বহন করছিলেন। ধারণা করা হচ্ছে, তারা কোনো ডাকাত দলের সদস্য। তিনজনই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

জাহাঙ্গীর আলম/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow