বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে সীমান্তবর্তী পোল্ট্রিমোড় চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবির বাগোয়ান কেসিভিএন উচ্চ বিদ্যালয় বেইজ ক্যাম্প থেকে একটি চৌকস টহল দল অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড তাজা গুলি, ১টি দেশীয় শুটার গান এবং ২টি বড় রামদা, ৫টি ছোট রামদা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরিসহ মোট ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে চরাঞ্চলের একটি শীর্ষ সন্ত্রাসী চক্র এসব অস্ত্র বহন করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়। উদ্ধারকৃত অস্ত্র দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। বি

বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে সীমান্তবর্তী পোল্ট্রিমোড় চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবির বাগোয়ান কেসিভিএন উচ্চ বিদ্যালয় বেইজ ক্যাম্প থেকে একটি চৌকস টহল দল অভিযান চালায়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড তাজা গুলি, ১টি দেশীয় শুটার গান এবং ২টি বড় রামদা, ৫টি ছোট রামদা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরিসহ মোট ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে চরাঞ্চলের একটি শীর্ষ সন্ত্রাসী চক্র এসব অস্ত্র বহন করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়। উদ্ধারকৃত অস্ত্র দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি আরও জানায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তারা বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছে। যে কোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

এর আগে, তপশিল ঘোষণার পর থেকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ১৩ জন আসামিসহ ৮টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় শুটার গান, ১২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি ও ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

সাম্প্রতিক সময়ে সারা দেশে বিজিবি ৩৬টি বিদেশি পিস্তল, ২টি রাইফেল, ৩৯টি ম্যাগাজিন, ৬৪৮ রাউন্ড গুলি, ২টি মর্টার সেল, ১টি ককটেল, ৪টি হ্যান্ড গ্রেনেড ও ২০ কেজি গানপাউডারসহ বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দ করেছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে বিজিবি পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow