বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (১৪ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারি এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম নুর মোহাম্মদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামের আনোয়ার ব্যাপারীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী একটি লোকাল পরিবহনে তল্লাশি চালানো হয়। পরে তার কাছে থাকা কালো রঙের একটি ব্যাগ, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি অস্ত্রগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৪ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারি এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম নুর মোহাম্মদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামের আনোয়ার ব্যাপারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী একটি লোকাল পরিবহনে তল্লাশি চালানো হয়। পরে তার কাছে থাকা কালো রঙের একটি ব্যাগ, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি অস্ত্রগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow