বিদেশি পিস্তল-বিপুল দেশীয় অস্ত্র জব্দ, যুবক আটক

কিশোরগঞ্জের অষ্টগ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১৯টি দেশীয় অস্ত্রসহ খুরশেদ খাঁ (৩৭) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার আব্দুল্লাহপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। দুপুরে সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক খুরশেদ খাঁ উপজেলার উত্তর আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর বাজার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১৯টি দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী আরও জানায়, সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে সবাইকে অনুরোধ করা হয়েছে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এসকে রাসেল/কেএইচকে/এমএস

বিদেশি পিস্তল-বিপুল দেশীয় অস্ত্র জব্দ, যুবক আটক

কিশোরগঞ্জের অষ্টগ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১৯টি দেশীয় অস্ত্রসহ খুরশেদ খাঁ (৩৭) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার আব্দুল্লাহপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। দুপুরে সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক খুরশেদ খাঁ উপজেলার উত্তর আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর বাজার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১৯টি দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী আরও জানায়, সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে সবাইকে অনুরোধ করা হয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এসকে রাসেল/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow