বিদেশি মদসহ বাড়ির মালিক আটক

নোয়াখালীর বেগমগঞ্জে ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামে এক বাড়ির মালিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩০ জুন) দিবাগত রাতে নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছাতারপাইয়া রোডের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মো. মামুন ওই ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে। ডিবি পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মো. মামুনকে তার বাড়ি থেকে আটক করা হয়। কিন্তু মাদকের বিষয়টি তিনি কিছুতেই স্বীকার করেননি। পরে গভীররাতে ব্যাপক তল্লাশি চালিয়ে তার বাড়ির উঠানে স্তূপ করা বালুর ভেতর থরে থরে রাখা ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মদ বিক্রির জন্য মজুত করেছেন বলে মামুন স্বীকার করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, ‘বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামি মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।‘ ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম

বিদেশি মদসহ বাড়ির মালিক আটক

নোয়াখালীর বেগমগঞ্জে ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামে এক বাড়ির মালিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ জুন) দিবাগত রাতে নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছাতারপাইয়া রোডের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মো. মামুন ওই ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মো. মামুনকে তার বাড়ি থেকে আটক করা হয়। কিন্তু মাদকের বিষয়টি তিনি কিছুতেই স্বীকার করেননি। পরে গভীররাতে ব্যাপক তল্লাশি চালিয়ে তার বাড়ির উঠানে স্তূপ করা বালুর ভেতর থরে থরে রাখা ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মদ বিক্রির জন্য মজুত করেছেন বলে মামুন স্বীকার করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, ‘বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামি মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।‘

ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow