বিদ্যুতের দাম সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন, অর্থমন্ত্রীসহ যারা আছেন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট মোকাবিলায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।  সোমবার (১৩ এপ্রিল) এটি মন্ত্রিপরিষদ বিভাগে ওয়েবসাইটে প্রকাশিত হয়। ৬ সদস্যের উচ্চপর্যায়ের ওই কমিটিতে অর্থমন্ত্রীকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব। প্রজ্ঞাপনে বলা হয়, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের নিমিত্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে। কমিটির কার্যপরিধিতে বলা হয়, নবগঠিত এ কমিটি চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে বিস্তারিত পর্যালোচনাপূর্বক মন্ত্রিসভা বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্র

বিদ্যুতের দাম সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন, অর্থমন্ত্রীসহ যারা আছেন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট মোকাবিলায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

সোমবার (১৩ এপ্রিল) এটি মন্ত্রিপরিষদ বিভাগে ওয়েবসাইটে প্রকাশিত হয়।

৬ সদস্যের উচ্চপর্যায়ের ওই কমিটিতে অর্থমন্ত্রীকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।

প্রজ্ঞাপনে বলা হয়, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের নিমিত্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, নবগঠিত এ কমিটি চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে বিস্তারিত পর্যালোচনাপূর্বক মন্ত্রিসভা বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন করবে। এ ক্ষেত্রে কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। এ ছাড়া কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে এবং বিদ্যুৎ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow