বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের
মেহেরপুরের গাংনী উপজেলায় টিনের ছাউনি দেওয়ার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে এনামুল হক (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের ক্লাবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক ওই গ্রামের মৃত নজের আলীর ছেলে। আহত মনোয়ারা খাতুন বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাবপাড়া এলাকার একটি মার্কেটে একটি দোকানে টিনের ছাউনি দেওয়ার কাজ করছিলেন এনামুল হক। কাজের একপর্যায়ে টিনের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা খাতুনও বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন। গাংনী থানার ওসি আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্
মেহেরপুরের গাংনী উপজেলায় টিনের ছাউনি দেওয়ার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে এনামুল হক (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের ক্লাবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক ওই গ্রামের মৃত নজের আলীর ছেলে। আহত মনোয়ারা খাতুন বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাবপাড়া এলাকার একটি মার্কেটে একটি দোকানে টিনের ছাউনি দেওয়ার কাজ করছিলেন এনামুল হক। কাজের একপর্যায়ে টিনের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হয়ে নিচে পড়ে যান।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা খাতুনও বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন।
গাংনী থানার ওসি আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
What's Your Reaction?