বিদ্যুৎস্পর্শে যুবদল নেতার মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পর্শে নাজমুল হোসেন নয়ন নামে এক যুবদল নেতা প্রাণ হারিয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।  নয়ন (৪৫) উপজেলার নাজিমখান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (সোমনারায়ন) যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি মরহুম আব্দুল হাকিম মেম্বারের ছেলে এবং উপজেলার পলাশপুর গ্রামের বাসিন্দা।  স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তিনি মোটর পাম্পের সাহায্যে পুকুরে পানি সেচের কাজ করছিলেন। কাজ শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে মনে করে তিনি সংযোগ গোছাতে যান। এ সময় হঠাৎ শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow