বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কৃষকের
চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচাঁন গ্রামের মাদার্শা বাড়ির পশ্চিমে বিস্তৃত ফটিকছড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে। মৃত কৃষকরা হলেন, ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো. হাসেম (৪৫) এবং একই এলাকার মাহবুবুল আলমের ছেলে মো. ইউনুছ (৩৫)। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ফটিকছড়ি বিলে ধানের চারা রোপণের কাজ করছিলেন হাসেম ও ইউনুছ। এ সময় বিলের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের একটি খুঁটি থেকে ছিঁড়ে পড়া সচল বৈদ্যুতিক তার জমির পানিতে পড়ে ছিল। কাজ করার একপর্যায়ে ওই দুই কৃষক না জেনেই বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে আসেন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ভূজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শেখ মো. ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে বিলের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও
চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচাঁন গ্রামের মাদার্শা বাড়ির পশ্চিমে বিস্তৃত ফটিকছড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত কৃষকরা হলেন, ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো. হাসেম (৪৫) এবং একই এলাকার মাহবুবুল আলমের ছেলে মো. ইউনুছ (৩৫)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ফটিকছড়ি বিলে ধানের চারা রোপণের কাজ করছিলেন হাসেম ও ইউনুছ। এ সময় বিলের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের একটি খুঁটি থেকে ছিঁড়ে পড়া সচল বৈদ্যুতিক তার জমির পানিতে পড়ে ছিল। কাজ করার একপর্যায়ে ওই দুই কৃষক না জেনেই বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে আসেন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভূজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শেখ মো. ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে বিলের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষিশ্রমিকের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটলো এবং এতে কারো গাফিলতি ছিল কিনা, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?