বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
নওগাঁর পোরশায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল ইসলাম (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ৬টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তহোরুল ইসলাম শোভাপুর গ্রামের মৃত রোবু মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন স মিল (করাত কল) চালক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে তহোরুল নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি লাইনের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।