বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) স্থাপনায় হামলার ঘটনায় ইরানকে সম্পূর্ণ দায়ী করেছে কুয়েত। দেশটি এ হামলার আইনি, নৈতিক ও নিরাপত্তাজনিত পরিণতির জন্য তেহরানকে দায় বহন করতে হবে বলেও সতর্ক করেছে। শাফাক নিউজ জানায়, রোববার এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোয় ধারাবাহিক ও ইচ্ছাকৃত হামলা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। বিবৃতিতে বলা হয়, এ হামলা আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের লঙ্ঘন। কুয়েত আরও জানায়, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার ব্যবহার করে দেশের নিরাপত্তা, ভূখণ্ড এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে। এর আগে কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, টানা দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি লবণমুক্তকরণ কেন্দ্র। হামলায় সেখানে আগুন লাগে এবং বিদ্যুৎ উৎপাদনের একাধিক ইউনিট

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) স্থাপনায় হামলার ঘটনায় ইরানকে সম্পূর্ণ দায়ী করেছে কুয়েত। দেশটি এ হামলার আইনি, নৈতিক ও নিরাপত্তাজনিত পরিণতির জন্য তেহরানকে দায় বহন করতে হবে বলেও সতর্ক করেছে।

শাফাক নিউজ জানায়, রোববার এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোয় ধারাবাহিক ও ইচ্ছাকৃত হামলা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে।

বিবৃতিতে বলা হয়, এ হামলা আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের লঙ্ঘন।

কুয়েত আরও জানায়, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার ব্যবহার করে দেশের নিরাপত্তা, ভূখণ্ড এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।

এর আগে কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, টানা দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি লবণমুক্তকরণ কেন্দ্র। হামলায় সেখানে আগুন লাগে এবং বিদ্যুৎ উৎপাদনের একাধিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow