‘বিদ্রোহী-ক্লান্ত’ বিএনপির ৭৯ আসন, তবে ‘শঙ্কাহীন’ হাইকমান্ড
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৯ আসনে বিএনপির ৯২ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নিজ নিজ এলাকায় গ্রহণযোগ্যতার মাপকাঠিতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন প্রায় ৩০ জন, যাদের নিজেদের ভোটব্যাংক রয়েছে। বিষয়টি নিয়ে বিএনপির হাইকমান্ড প্রকাশ্যে গুরুত্ব না দিলেও ভোটের মাঠের চিত্র ভিন্ন রকমের বার্তা দিচ্ছে। বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব বারবার কঠোর বার্তা দেওয়ার পরও বিদ্রোহীরা নির্বাচন থেকে সরে না দাড়ানোয় ধানের শীষের ভোট হারানোর শঙ্কায় রয়েছেন প্রার্থীরা।