বিদ্রোহী চিরঞ্জীব

জাগরণের গান শুনিয়ে ভাঙলে ঘুমের ঘোর,পরাধীনতার আঁধার চিরে আনলে নতুন ভোর।তুমি আমাদের জাতীয় কবি, দ্রোহ-প্রেমের বীর,তোমার সুরেই শান্ত হয় যে অশান্ত সমীর। ময়মনসিংহের ত্রিশালজুড়ে তোমার স্মৃতি ভাসে,দরিরামপুর আজও যেন তোমার ছোঁয়ায় হাসে।বালকবেলার সেই যে ছায়া বট-পাকুড়ের ডালে,তোমার নামের সুর বাজে আজ ও কালের তালে। সাম্যের গান গেয়েছো তুমি শৃঙ্খল ভাঙার গানে,অগ্নিবীণার সুর ছুঁয়েছে কোটি বাঙালির প্রাণে।দুঃখী জনের আপন হয়ে ঘোচালে সব ভেদাভেদ,তোমার লেখায় মুছেছিল জাত-পাতের সব খেদ। একশ সাতাশ বছর পেরিয়ে তুমি আজও চিরঞ্জীব,বাঙালির বুকে জ্বলছে সদাই তোমার শিখার দীপ।ত্রিশালজুড়ে বাজছে আজও তোমার সাম্যের গান,বাঙালির বুকে চির অমলিন তোমার অমর প্রাণ। এসইউ

বিদ্রোহী চিরঞ্জীব

জাগরণের গান শুনিয়ে ভাঙলে ঘুমের ঘোর,
পরাধীনতার আঁধার চিরে আনলে নতুন ভোর।
তুমি আমাদের জাতীয় কবি, দ্রোহ-প্রেমের বীর,
তোমার সুরেই শান্ত হয় যে অশান্ত সমীর।

ময়মনসিংহের ত্রিশালজুড়ে তোমার স্মৃতি ভাসে,
দরিরামপুর আজও যেন তোমার ছোঁয়ায় হাসে।
বালকবেলার সেই যে ছায়া বট-পাকুড়ের ডালে,
তোমার নামের সুর বাজে আজ ও কালের তালে।

সাম্যের গান গেয়েছো তুমি শৃঙ্খল ভাঙার গানে,
অগ্নিবীণার সুর ছুঁয়েছে কোটি বাঙালির প্রাণে।
দুঃখী জনের আপন হয়ে ঘোচালে সব ভেদাভেদ,
তোমার লেখায় মুছেছিল জাত-পাতের সব খেদ।

একশ সাতাশ বছর পেরিয়ে তুমি আজও চিরঞ্জীব,
বাঙালির বুকে জ্বলছে সদাই তোমার শিখার দীপ।
ত্রিশালজুড়ে বাজছে আজও তোমার সাম্যের গান,
বাঙালির বুকে চির অমলিন তোমার অমর প্রাণ।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow