বিধি ভেঙে প্রচার, যুবদল নেতার নেতৃত্বে জামায়াত প্রার্থী অবরুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিধি ভেঙে প্রচার চালানোর অভিযোগে জামায়াত প্রার্থী মো. আতাউর রহমান সরকারকে স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। আতাউর জানান, তিনি সন্ধ্যা পৌনে ৬টার দিকে অসুস্থ এক মুরুব্বিকে দেখতে এসেছিলেন। সঙ্গে ছিলেন স্থানীয় ১০ জন কেন্দ্র প্রতিনিধি। সেখান তারা কুশলাদি বিনিময় শেষ করেন। এসময় বশির আহমেদ নামের এক যুবদল নেতার নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা তার সহকর্মীদের লাঞ্ছিত করেন। পরে তারা স্থানীয়দের সহায়তার গাড়িতে ওঠার পরও হামলা করা হয়। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ আসার পর তারা সেখান থেকে আসতে পারেন। তবে ধরখার ইউনিয়নের বাসিন্দা ও জেলা বিএনপির সাবেক নেতা মো. নাছির উদ্দিন হাজারী বলেন, ‘বিধি না মেনে জামায়াত প্রার্থী প্রচার কাজ চালাচ্ছিলেন। এসময় স্থানীয় লোকজন ওই প্রার্থীসহ সঙ্গে থাকা লোকজনকে আটক করেন। প্রচারের সময় শেষ হয়ে গেলেও কেন তারা এসেছেন, এ বিষয়ে জানতে চাওয়া হয়।’ এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, জামায়াত প্রার্থী একটি বাড়িতে গিয়

বিধি ভেঙে প্রচার, যুবদল নেতার নেতৃত্বে জামায়াত প্রার্থী অবরুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিধি ভেঙে প্রচার চালানোর অভিযোগে জামায়াত প্রার্থী মো. আতাউর রহমান সরকারকে স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আতাউর জানান, তিনি সন্ধ্যা পৌনে ৬টার দিকে অসুস্থ এক মুরুব্বিকে দেখতে এসেছিলেন। সঙ্গে ছিলেন স্থানীয় ১০ জন কেন্দ্র প্রতিনিধি। সেখান তারা কুশলাদি বিনিময় শেষ করেন। এসময় বশির আহমেদ নামের এক যুবদল নেতার নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা তার সহকর্মীদের লাঞ্ছিত করেন। পরে তারা স্থানীয়দের সহায়তার গাড়িতে ওঠার পরও হামলা করা হয়। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ আসার পর তারা সেখান থেকে আসতে পারেন।

তবে ধরখার ইউনিয়নের বাসিন্দা ও জেলা বিএনপির সাবেক নেতা মো. নাছির উদ্দিন হাজারী বলেন, ‘বিধি না মেনে জামায়াত প্রার্থী প্রচার কাজ চালাচ্ছিলেন। এসময় স্থানীয় লোকজন ওই প্রার্থীসহ সঙ্গে থাকা লোকজনকে আটক করেন। প্রচারের সময় শেষ হয়ে গেলেও কেন তারা এসেছেন, এ বিষয়ে জানতে চাওয়া হয়।’

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, জামায়াত প্রার্থী একটি বাড়িতে গিয়েছিলেন। এসময় স্থানীয় বিএনপির কর্মীরা সন্দেহ করেছিলেন যে তিনি প্রচারণা চালাচ্ছেন। তখন তার গাড়ি আটক করা হয়। পরে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সেখানে যেতে যেতে তাকে ছেড়ে দেওয়া হয়।

এএইচএমআর/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow