বিনামূল্যের বীজ ও সার পেলেন ৩৭০০ কৃষক
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু। উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা কৃষক দলের সভাপতি হাজি আব্দুল কাইয়ুম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুবেল আহমেদ প
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু।
উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল আলম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা কৃষক দলের সভাপতি হাজি আব্দুল কাইয়ুম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুবেল আহমেদ প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান বলেন, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। প্রতিজন কৃষকের জন্য সরকার নির্ধারিত মোট ব্যয় ৭৬৭ টাকা ৫০ পয়সা।
What's Your Reaction?