বিপণনেই টিকে থাকবে এসএমই খাত : বিসিক চট্টগ্রামের সেমিনার

চট্টগ্রামে ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে বিপণনের কৌশলগত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে তুলনামূলক কম দামে পণ্য উৎপাদন, গুণগত মান বজায় রাখা, বাজারজাতকরণের যথাযথ প্রচার, ভোক্তা সন্তুষ্টির বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চট্টগ্রাম কার্যালয় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিক চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক খালেদ মাহমুদ।  বিসিক চট্টগ্রামের মহাব্যবস্থাপক সভাপতি এসএম আলমগীরের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য উত্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাভেদ হোসেন।   সেমিনারে বিপণন কৌশল নিয়ে প্রবন্ধ ও বক্তারা বলেন, আধুনিক বাজার ব্যবস্থায় পণ্যের বিপণন কৌশল গুরুত্বপূর্ণ। বাজার ব্যবস্থা, উৎপাদন খরচের সাথে লাভ ছাড়াও প্রতিযোগিতামূলক বাজারে বিকল্প পণ্যকে বিবেচনায় নিয়ে বিপণন করতে হবে। পূর্বে দেশের অনেক বিখ্যাত পণ্য সময়োপযোগী বিপণন কৌশলে ব্যর্থ হয়ে হারিয়ে গেছে।  তারা আরও জানান, বিপণনেই টিকে থাকবে এসএমই খাত।  সাম্প্রতিক সময়ে সামাজিক যোগা

বিপণনেই টিকে থাকবে এসএমই খাত : বিসিক চট্টগ্রামের সেমিনার

চট্টগ্রামে ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে বিপণনের কৌশলগত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে তুলনামূলক কম দামে পণ্য উৎপাদন, গুণগত মান বজায় রাখা, বাজারজাতকরণের যথাযথ প্রচার, ভোক্তা সন্তুষ্টির বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চট্টগ্রাম কার্যালয় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিক চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক খালেদ মাহমুদ। 

বিসিক চট্টগ্রামের মহাব্যবস্থাপক সভাপতি এসএম আলমগীরের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য উত্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাভেদ হোসেন।  

সেমিনারে বিপণন কৌশল নিয়ে প্রবন্ধ ও বক্তারা বলেন, আধুনিক বাজার ব্যবস্থায় পণ্যের বিপণন কৌশল গুরুত্বপূর্ণ। বাজার ব্যবস্থা, উৎপাদন খরচের সাথে লাভ ছাড়াও প্রতিযোগিতামূলক বাজারে বিকল্প পণ্যকে বিবেচনায় নিয়ে বিপণন করতে হবে। পূর্বে দেশের অনেক বিখ্যাত পণ্য সময়োপযোগী বিপণন কৌশলে ব্যর্থ হয়ে হারিয়ে গেছে। 

তারা আরও জানান, বিপণনেই টিকে থাকবে এসএমই খাত। 

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্যের বিপণন করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারাও বড় বড় ব্র্যান্ডের সাথে পাল্লা দিয়ে ব্যবসা করে যাচ্ছে বলে সেমিনারে জানিয়েছেন বক্তারা।  

বিসিকের নিবন্ধিত বিভিন্ন শ্রেণির নতুন ও পুরোনো উদ্যোক্তা, শিল্প নগরীর বৃহৎ শিল্প উদ্যোক্তা সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সেমিনারে বিপণন কৌশল নিয়ে আলোচনায় অংশ নেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow