বিপিসিতে আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান

গত প্রায় এক সপ্তাহ খালি থাকার পর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধান এই দায়িত্ব পেয়েছেন। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়ের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. মনজুর আলম প্রধান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবের নিজ দায়িত্বের পাশাপাশি বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে অফিস আদেশে বলা হয়। আরও পড়ুন হঠাৎ বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান ওএসডি এর আগে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা আরেক অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে গত ৬ আগস্ট পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হলে বিপিসি চেয়ারম্যানের পদটি শূন্য হয়। পদোন্নতির মাত্র ৫ দিন আগে ২ আগস্ট জিয়াউল হককে বিপিসিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। প্রসঙ্গত, গত ২৬ জুলাই বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা

বিপিসিতে আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান

গত প্রায় এক সপ্তাহ খালি থাকার পর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধান এই দায়িত্ব পেয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়ের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. মনজুর আলম প্রধান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবের নিজ দায়িত্বের পাশাপাশি বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে অফিস আদেশে বলা হয়।

এর আগে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা আরেক অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে গত ৬ আগস্ট পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হলে বিপিসি চেয়ারম্যানের পদটি শূন্য হয়। পদোন্নতির মাত্র ৫ দিন আগে ২ আগস্ট জিয়াউল হককে বিপিসিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলে গত সপ্তাহজুড়ে পদটি খালি ছিল। তবে কী কারণে রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এরপর থেকে পূর্ণকালীন চেয়ারম্যান নিয়োগ নিয়ে মন্ত্রণালয়ের দোদুল্যমানতার কারণে সমালোচনা তৈরি হয়েছে। বেসরকারি খাতে জ্বালানি বিপণন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জ্বালানি মন্ত্রীর বক্তব্য এবং নীতিমালা তৈরির পদক্ষেপ নিয়ে পুরো সেক্টরে আলোচনা-সমালোচনা চলছে।

এমডিআইএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow