বিপিসি চেয়ারম্যান হলেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর

বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান এবং সরকারের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হককে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আরও পড়ুনবিপিসিতে হঠাৎ তরল জ্বালানি সংকট এর আগে গত ২৯ জানুয়ারি রাতে বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তিনদিন পর গত ১ ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে একই বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রেজানুর রহমানকে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়। এমডিআইএইচ/বিএ

বিপিসি চেয়ারম্যান হলেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর

বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান এবং সরকারের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হককে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন
বিপিসিতে হঠাৎ তরল জ্বালানি সংকট

এর আগে গত ২৯ জানুয়ারি রাতে বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তিনদিন পর গত ১ ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে একই বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রেজানুর রহমানকে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়।

এমডিআইএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow