বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান স্বামী, প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা
চাঁদপুরের কচুয়ায় স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১, সিপিসি-২। শনিবার (২৭ জুন) দুপুরে কুমিল্লা র্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম- মরিয়ম বেগম (৩২)। তিনি গ্রেপ্তার মো. আলমগীরের স্ত্রী। মো. আলমগীর কচুয়ার পাথৈর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাটমোড়া গ্রামের প্রধানিয়া বাড়ির সিরাজ মিয়ার ছেলে। গত ২৫ জুন বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় পরকীয়ার প্রতিবাদ করায় স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। জানা গেছে, নিহত মরিয়ম বেগমের সঙ্গে আসামি আলমগীর হোসেনের ১৮ বছরের সংসার। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মরিয়মের স্বামী আলমগীর হোসেন তার চাচাতো ভাই প্রবাসে থাকার সুযোগে তার স্ত্রীর সঙ্গে প্রায় দুই বছর আগে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো এবং স্বামী আলমগীর হোসেন তার স্ত্রীকে মারধর করতেন। এরই ধারাবাহিকতায় গত ২৫ জুন বিকেলে পরকীয়ার বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আলমগীর মরিয়মকে মারধর করে। এতে মরিয়ম ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপা
চাঁদপুরের কচুয়ায় স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১, সিপিসি-২। শনিবার (২৭ জুন) দুপুরে কুমিল্লা র্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম- মরিয়ম বেগম (৩২)। তিনি গ্রেপ্তার মো. আলমগীরের স্ত্রী। মো. আলমগীর কচুয়ার পাথৈর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাটমোড়া গ্রামের প্রধানিয়া বাড়ির সিরাজ মিয়ার ছেলে।
গত ২৫ জুন বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় পরকীয়ার প্রতিবাদ করায় স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মরিয়ম বেগমের সঙ্গে আসামি আলমগীর হোসেনের ১৮ বছরের সংসার। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মরিয়মের স্বামী আলমগীর হোসেন তার চাচাতো ভাই প্রবাসে থাকার সুযোগে তার স্ত্রীর সঙ্গে প্রায় দুই বছর আগে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো এবং স্বামী আলমগীর হোসেন তার স্ত্রীকে মারধর করতেন। এরই ধারাবাহিকতায় গত ২৫ জুন বিকেলে পরকীয়ার বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আলমগীর মরিয়মকে মারধর করে।
এতে মরিয়ম ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে মরিয়ম মারা যান। এ ঘটনায় মরিয়মের বাবা বাদি হয়ে কচুয়া থানায় হত্যা মামলা করেন।
কুমিল্লা র্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, খুনের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। আলোচিত এ খুনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাবের যৌথ বিশেষ আভিযানিক দল কুড়িগ্রামের কচাকাটা থানাধীন শিবেরহাট এলাকা থেকে প্রধান আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। পরে আসামিকে কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?