বিভাজনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত দেশবাসীকেই নিতে হবে: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ সামনে এগোবে নাকি বিভাজনের দিকে যাবে- তা জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। একইসঙ্গে দেশবাসীকে অনৈক্য, বিভাজন আর অশান্তি থেকে দূরে থাকতে হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নিজ নির্বাচনি এলাকা পৌরসভার জাগরণী ক্লাব স্কুল মাঠে গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে মির্জা ফখরুল বলেন, অনেক আন্দোলন সংগ্রাম আর ত্যাগের পর এই নির্বাচন। তিনি সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করেছে বলেও জানান তিনি। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনি প্রচারণা জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের ৩ জেলা- দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী সফর করবেন। এসময় আগামী ৭ ফেব্রুয়ারি তারেক রহমানের সমাবেশে যোগ দিতে ঠাকুরগাঁওবাসীকে আহ্বান জানান দলের মহাসচিব। তানভীর হাসান তানু/এনএইচআর/জেআইএম
ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ সামনে এগোবে নাকি বিভাজনের দিকে যাবে- তা জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। একইসঙ্গে দেশবাসীকে অনৈক্য, বিভাজন আর অশান্তি থেকে দূরে থাকতে হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নিজ নির্বাচনি এলাকা পৌরসভার জাগরণী ক্লাব স্কুল মাঠে গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে মির্জা ফখরুল বলেন, অনেক আন্দোলন সংগ্রাম আর ত্যাগের পর এই নির্বাচন। তিনি সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করেছে বলেও জানান তিনি।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনি প্রচারণা জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের ৩ জেলা- দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী সফর করবেন।
এসময় আগামী ৭ ফেব্রুয়ারি তারেক রহমানের সমাবেশে যোগ দিতে ঠাকুরগাঁওবাসীকে আহ্বান জানান দলের মহাসচিব।
তানভীর হাসান তানু/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?