বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল
নিউইয়র্ক থেকে মায়ামি পর্যন্ত বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে ব্রাজিল জাতীয় দলের ফ্লাইট ছাড়তে তিন ঘণ্টা দেরি হয়েছে। ফ্লাইট দেরি হওয়ায় ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে প্রেস কনফারেন্স স্থগিত করা হয়েছে। এছাড়াও বাতিলের শঙ্কা রয়েছে বলেও জানা গেছে। মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় বিমানবন্দর ছাড়ার কথা থাকলেও ফ্লাইট উড়াল দিয়েছে বিকাল ৫টায়। ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএন এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই বিলম্বের কারণে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ফিফাকে আনচেলত্তি ও স্ট্রাইকার ম্যাথিউস কুনহার সংবাদ সম্মেলন আয়োজন না করতে অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ফিফা ও কনফেডারেশন। এই দল মায়ামিতে পৌঁছাবে রাত ৯টায়। তিন ঘণ্টার যাত্রাপথ। তার মানে অন্তত ৬ ঘণ্টা বিমানের ভেতরে থাকতে হয়েছে স্কোয়াডকে।
নিউইয়র্ক থেকে মায়ামি পর্যন্ত বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে ব্রাজিল জাতীয় দলের ফ্লাইট ছাড়তে তিন ঘণ্টা দেরি হয়েছে।
ফ্লাইট দেরি হওয়ায় ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে প্রেস কনফারেন্স স্থগিত করা হয়েছে। এছাড়াও বাতিলের শঙ্কা রয়েছে বলেও জানা গেছে।
মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় বিমানবন্দর ছাড়ার কথা থাকলেও ফ্লাইট উড়াল দিয়েছে বিকাল ৫টায়। ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএন এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এই বিলম্বের কারণে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ফিফাকে আনচেলত্তি ও স্ট্রাইকার ম্যাথিউস কুনহার সংবাদ সম্মেলন আয়োজন না করতে অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ফিফা ও কনফেডারেশন।
এই দল মায়ামিতে পৌঁছাবে রাত ৯টায়। তিন ঘণ্টার যাত্রাপথ। তার মানে অন্তত ৬ ঘণ্টা বিমানের ভেতরে থাকতে হয়েছে স্কোয়াডকে।
What's Your Reaction?