বিমানবন্দর থেকে মহানগর যুবলীগ নেতা গ্রেপ্তার

গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে মালয়েশিয়া যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর বহির্গমন এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। গ্রেপ্তার বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মোল্লাবাড়ি এলাকার মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি গাজীপুর মহানগর যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। এছাড়া তিনি গাজীপুর-২ আসনের সাবেক এমপি ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং তার চাচা মতিউর রহমান মতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন মোল্লা গোপনে দেশত্যাগের চেষ্টা করছিলেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে জানায়। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে গাজীপুর মেট্

বিমানবন্দর থেকে মহানগর যুবলীগ নেতা গ্রেপ্তার

গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে মালয়েশিয়া যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর বহির্গমন এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার দুপুরে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

গ্রেপ্তার বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মোল্লাবাড়ি এলাকার মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি গাজীপুর মহানগর যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। এছাড়া তিনি গাজীপুর-২ আসনের সাবেক এমপি ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং তার চাচা মতিউর রহমান মতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন মোল্লা গোপনে দেশত্যাগের চেষ্টা করছিলেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে জানায়। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (ডিবি দক্ষিণ) ওসি সৈয়দ মিজানুর রহমান বলেন, বিল্লাল হোসেন মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow