বিয়ের ১১ দিনের মাথায় নিখোঁজ নববধূ

সুনামগঞ্জে বিয়ের মাত্র ১১ দিনের মাথায় এক নববধূ নিখোঁজ হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ। নিখোঁজ ওই নববধূ জয়া দাস (২০) জামালগঞ্জ উপজেলার কলোতা গ্রামের বাসিন্দা নিপেশ দাসের মেয়ে। পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, জয়া দাসের সঙ্গে পুটিয়া গ্রামের হেমেন্দ্র তালুকদারের ছেলে চয়ন তালুকদারের (২৬) বিয়ে হয় ১১ দিন আগে। বিয়ের পর সুনামগঞ্জ শহরের জামাই পাড়ায় বরের কাকার বাড়িতে বেড়াতে আসেন নবদম্পতি। সেখান থেকে শুক্রবার জয়া দাস তার ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজ নববধূর স্বামী চয়ন তালুকদার বলেন, ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে আমার স্ত্রী বাসা থেকে বেরিয়ে যান পরে তিনি আর বাসায় ফেরেননি। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বলেন, নববধূ নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং নববধূকে খুঁজে বের করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। লিপসন আহমেদ/এফএ/জেআইএম

বিয়ের ১১ দিনের মাথায় নিখোঁজ নববধূ

সুনামগঞ্জে বিয়ের মাত্র ১১ দিনের মাথায় এক নববধূ নিখোঁজ হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ।

নিখোঁজ ওই নববধূ জয়া দাস (২০) জামালগঞ্জ উপজেলার কলোতা গ্রামের বাসিন্দা নিপেশ দাসের মেয়ে।

পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, জয়া দাসের সঙ্গে পুটিয়া গ্রামের হেমেন্দ্র তালুকদারের ছেলে চয়ন তালুকদারের (২৬) বিয়ে হয় ১১ দিন আগে। বিয়ের পর সুনামগঞ্জ শহরের জামাই পাড়ায় বরের কাকার বাড়িতে বেড়াতে আসেন নবদম্পতি। সেখান থেকে শুক্রবার জয়া দাস তার ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।

নিখোঁজ নববধূর স্বামী চয়ন তালুকদার বলেন, ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে আমার স্ত্রী বাসা থেকে বেরিয়ে যান পরে তিনি আর বাসায় ফেরেননি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বলেন, নববধূ নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং নববধূকে খুঁজে বের করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লিপসন আহমেদ/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow