বিরল যে কীর্তিতে কিংবদন্তি ম্যাকগ্রার পাশে রশিদ খান
দ্য হান্ড্রেডে দুর্দান্ত ছন্দে ছিলেন আগেই। সেই ধারাবাহিকতা এবার দেখা গেল জাতীয় দলের জার্সিতেও। আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপকে একাই ছিন্নভিন্ন করে ৬ উইকেট শিকার করেছেন রশিদ খান। এই বিধ্বংসী বোলিংয়ে শুধু আফগানিস্তানকে বড় জয়ই এনে দেননি, ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার এক বিরল কীর্তিও। ব্রেডিতে বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৯৯ রান তোলে আফগানিস্তান। জবাবে রশিদের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। মাত্র ২০৭ রানে অলআউট হয়ে ৯২ রানের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা। ম্যাচে ৭.৪ ওভারে মাত্র ৩৪ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন রশিদ। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার সপ্তম পাঁচ উইকেট শিকার। মাত্র ১১৩ ইনিংসে এই কীর্তি গড়ে তিনি ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারির তালিকায় জায়গা করে নিয়েছেন। এই তালিকায় তার পাশে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। তবে রশিদের কীর্তি এখানেই থেমে নেই। ওয়ানডেতে এটি তার তৃতীয় ছয় উইকেট শিকার, যা তাকে আরেকটি বিরল তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে তুলে দিয়েছে। আন্তর্জাতিক এই সংস্করণে তিনবার বা
দ্য হান্ড্রেডে দুর্দান্ত ছন্দে ছিলেন আগেই। সেই ধারাবাহিকতা এবার দেখা গেল জাতীয় দলের জার্সিতেও। আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপকে একাই ছিন্নভিন্ন করে ৬ উইকেট শিকার করেছেন রশিদ খান। এই বিধ্বংসী বোলিংয়ে শুধু আফগানিস্তানকে বড় জয়ই এনে দেননি, ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার এক বিরল কীর্তিও।
ব্রেডিতে বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৯৯ রান তোলে আফগানিস্তান। জবাবে রশিদের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। মাত্র ২০৭ রানে অলআউট হয়ে ৯২ রানের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা।
ম্যাচে ৭.৪ ওভারে মাত্র ৩৪ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন রশিদ। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার সপ্তম পাঁচ উইকেট শিকার। মাত্র ১১৩ ইনিংসে এই কীর্তি গড়ে তিনি ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারির তালিকায় জায়গা করে নিয়েছেন। এই তালিকায় তার পাশে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা।
তবে রশিদের কীর্তি এখানেই থেমে নেই। ওয়ানডেতে এটি তার তৃতীয় ছয় উইকেট শিকার, যা তাকে আরেকটি বিরল তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে তুলে দিয়েছে। আন্তর্জাতিক এই সংস্করণে তিনবার বা তার বেশি ৬ উইকেট নেয়ার নজির এখন আছে মাত্র দুজনের; পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিস (৫ বার) এবং রশিদ খান (৩ বার)।
এই কীর্তি গড়তে গিয়ে তিনি পেছনে ফেলেছেন মিচেল স্টার্ক, শহিদ আফ্রিদি, ট্রেন্ট বোল্ট, শেন বন্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইমরান তাহির, চামিন্দা ভাস, টিম সাউদি, ক্রিস ওকসসহ আরও অনেক তারকা বোলারকে, যাদের প্রত্যেকেরই ওয়ানডেতে দুটি করে ছয় উইকেট শিকার রয়েছে।
রশিদের দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতাও চোখে পড়ার মতো। মাত্র পাঁচ দিন আগে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এ ২০ বলে ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন আফগান লেগ স্পিনার। সেটিই ছিল টি–টোয়েন্টি ক্রিকেটে প্রায় সাড়ে চার বছর পর তার প্রথম পাঁচ উইকেট শিকার। আর এবার ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে আবারও প্রমাণ করলেন, বিশ্বের সেরা স্পিনারদের আলোচনায় তার নাম কেন এতটা উজ্জ্বল।
What's Your Reaction?