বিরল রোগে ‘গেম অফ থ্রোনস’ তারকার অকাল মৃত্যু

বিরল রোগ মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হয়ে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই পরপারে পাড়ি জমিয়েছেন বিশ্বখ্যাত সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর তারকা অভিনেতা মাইকেল প্যাট্রিক। মাত্র ৩৫ বছর বয়সে স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ডের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আইরিশ তারকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্ত্রী নাওমি শিহান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের একটি ছবি শেয়ার করে তিনি জানান, গত দশ দিন চিকিৎসাধীন থাকার পর বন্ধু-পরিবারের সান্নিধ্যে শান্তিতে বিদায় নিয়েছেন তার প্রিয় ‘মিক’। নাওমি তার আবেগঘন বার্তায় আরও উল্লেখ করেন, মিক শুধু তার অসুস্থতার দিনগুলোতেই নয়, বরং জীবনের প্রতিটি দিনেই পরিচিত সবার জন্য এক অনুপ্রেরণার নাম ছিলেন। তিনি অত্যন্ত প্রাণবন্ত ও আনন্দে ভরপুর একজন মানুষ ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিজের শারীরিক অবস্থা নিয়ে মাইকেল রসিকতা করে লিখেছিলেন, তিন বছর ধরে এই রোগের সঙ্গে থাকাটা মোটেও সুখকর কোনো অভিজ্ঞতা নয়। ২০২৩ সালে মাইকেলের শরীরে এই জটিল রোগ ধরা পড়ে। ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, মোটর নিউরন ডিজিজ এমন একটি ব্যাধি, যা মানুষের স্নায়ুতন্ত্রকে অকেজো করে ধীরে ধীর

বিরল রোগে ‘গেম অফ থ্রোনস’ তারকার অকাল মৃত্যু
বিরল রোগ মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হয়ে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই পরপারে পাড়ি জমিয়েছেন বিশ্বখ্যাত সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর তারকা অভিনেতা মাইকেল প্যাট্রিক। মাত্র ৩৫ বছর বয়সে স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ডের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আইরিশ তারকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্ত্রী নাওমি শিহান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের একটি ছবি শেয়ার করে তিনি জানান, গত দশ দিন চিকিৎসাধীন থাকার পর বন্ধু-পরিবারের সান্নিধ্যে শান্তিতে বিদায় নিয়েছেন তার প্রিয় ‘মিক’। নাওমি তার আবেগঘন বার্তায় আরও উল্লেখ করেন, মিক শুধু তার অসুস্থতার দিনগুলোতেই নয়, বরং জীবনের প্রতিটি দিনেই পরিচিত সবার জন্য এক অনুপ্রেরণার নাম ছিলেন। তিনি অত্যন্ত প্রাণবন্ত ও আনন্দে ভরপুর একজন মানুষ ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিজের শারীরিক অবস্থা নিয়ে মাইকেল রসিকতা করে লিখেছিলেন, তিন বছর ধরে এই রোগের সঙ্গে থাকাটা মোটেও সুখকর কোনো অভিজ্ঞতা নয়। ২০২৩ সালে মাইকেলের শরীরে এই জটিল রোগ ধরা পড়ে। ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, মোটর নিউরন ডিজিজ এমন একটি ব্যাধি, যা মানুষের স্নায়ুতন্ত্রকে অকেজো করে ধীরে ধীরে পক্ষাঘাত ও মৃত্যুর দিকে ঠেলে দেয়। এ রোগের কোনো স্থায়ী নিরাময় এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। মাইকেল প্যাট্রিক, যিনি মাইকেল ক্যাম্পবেল নামেও পরিচিত ছিলেন; তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শেক্সপিয়রের নাটকের হাত ধরে। ছোট পর্দায় বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর ষষ্ঠ সিজনে ‘ওয়াইল্ডলিং রায়টার’ এবং ‘ব্রাদারহুড উইদাউট ব্যানার্স’-এর একজন সক্রিয় সদস্য হিসেবে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খুব বড় চরিত্র না হলেও স্বকীয় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে দাগ কাটতে সক্ষম হয়েছিলেন। কেবল ‘গেম অফ থ্রোনস’ নয়, রূপালি পর্দায়ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই অভিনেতা। কেনেথ ব্রানাঘ পরিচালিত অস্কারজয়ী চলচ্চিত্র ‘বেলফাস্ট’-এ তাকে দেখা গেছে। এছাড়া ‘ব্লু লাইটস’ এবং ‘মাই লেফট নাট’-এর মতো জনপ্রিয় টেলিভিশন শো এবং থিয়েটার জগতেও তিনি ছিলেন সমানভাবে উজ্জ্বল ও সক্রিয়। গত বছরের জানুয়ারিতে ‘দ্য ট্র্যাজেডি অফ রিচার্ড ৩’ নাটকের জন্য তিনি স্টেজ অ্যাওয়ার্ডে বিচারক পুরস্কার অর্জন করেন। ২০২৩ সাল থেকে মাইকেল ‘মোটর নিউরন ডিজিজ’ নামের এক বিরল ও জটিল রোগে ভুগছিলেন। এই রোগের প্রভাবে ধীরে ধীরে শরীরের পেশি সঞ্চালন, হাঁটাচলা এবং কথা বলার শক্তি হারিয়ে ফেলতেন তিনি। শেষ দিকে শ্বাস-প্রশ্বাস নেওয়াও তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছিল। মাইকেলের অকাল প্রয়াণে বিনোদন বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী ও অগণিত অনুরাগী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow