বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান ও কেক কাটার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।  মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাদশা তালুকদারের ছেলে মো. মজনু তালুকদার (২৭) ও একই গ্রামের মন্টু মোল্যার ছেলে মোতায়ের মোল্যা (১৮)। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে লোহাগড়া উপজেলার রেল স্টেশনে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ দিবাগত রাতে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশ।  আরও জানা যায়, তাদেরকে ‘জয় বাংলা’ স্লোগান ও কেক কাটার জন্য বিরিয়ানি খাওয়ানোর কথা বলে নিয়ে যায়।  এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান নিশ্চিত করে বলেন, ‘তাদের আটকের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।’

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান ও কেক কাটার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাদশা তালুকদারের ছেলে মো. মজনু তালুকদার (২৭) ও একই গ্রামের মন্টু মোল্যার ছেলে মোতায়ের মোল্যা (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে লোহাগড়া উপজেলার রেল স্টেশনে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ দিবাগত রাতে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশ। 

আরও জানা যায়, তাদেরকে ‘জয় বাংলা’ স্লোগান ও কেক কাটার জন্য বিরিয়ানি খাওয়ানোর কথা বলে নিয়ে যায়। 

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান নিশ্চিত করে বলেন, ‘তাদের আটকের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow